ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোঃ নজরুল ইসলামের পিতার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত
দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার পক্ষ হতে আমরা গভীর শোক ও দুঃখের সাথে জানাচ্ছি যে,জাতীয় দৈনিক এশিয়া বাণীর অনুসন্ধানী রিপোর্টার ও ঢাকা প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এর পিতা মোঃ ফজলুল হক শনিবার দিবাগত রাত আনুমানিক ১২:৩০ মিনিটে তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তার এই মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তাঁর আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে তাঁর মৃত্যুর ক্ষতি ও শোক কাটিয়ে ওঠার সামর্থ দান করুন।আমিন