• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

তজুমদ্দিনের মেঘনায় ট্রলার ডুবি, ২০ লাখ টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: / ৬০ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

ভোলার তজুমদ্দিন ঘাটের কাছে মেঘনা নদীতে একটি মালবাহী ট্রলার ডুবে অন্তত ২০ লাখ টাকার বেশি পণ্যের ক্ষতি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় তজুমদ্দিন থেকে মনপুরার হাজিরহাটের উদ্দেশ্যে ছেড়ে আসার সময় প্রবল স্রোত ও ঢেউয়ের তোড়ে ট্রলারটি দুর্ঘটনার কবলে পড়ে। ট্রলারের মাঝি জানান, ট্রলারটিতে স্কুল ফিডিংয়ের রুটি, মুরগির খাদ্য, চাল ও ভোজ্যতেলসহ বিভিন্ন পণ্য ছিল। অতিরিক্ত মালামাল বোঝাই থাকার কারণে ট্রলারটি ভারসাম্য হারিয়ে এক পর্যায়ে ডুবে যায়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ভোলায়-আটক-জামায়াত-কর্মী-স/

মাঝি হিরন বলেন, ফারহান লঞ্চ অতিক্রম করার সময় প্রচণ্ড ঢেউয়ের কারণে ট্রলারটি প্রথমে কাত হয়ে পড়ে। পরে তীরে ফেরার চেষ্টা করলে স্রোতের তোড়ে এটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে ছিল ৯৩৪ পিস রুটি, ১৫০ বস্তা মুরগির খাদ্য, ১১০ বস্তা চাল এবং অন্যান্য ভোগ্যপণ্য। ব্যবসায়ীরা জানান, এতে অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/চাঁদপুর-থেকে-সংরক্ষিত-না/

স্থানীয় ব্যবসায়ী কাউছার বলেন, শুধু ব্রয়লার ফিড ও অন্যান্য পণ্যেরই ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার বেশি। এদিকে দুর্ঘটনার খবর পেয়ে মো. মিজানুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবু মুছা জানান, দুর্ঘটনায় ব্যবসায়ীদের মালামালের বড় ধরনের ক্ষতি হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()