• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

নিজস্ব প্রতিবেদক: / ৩১ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

সাইবার সুরক্ষা আইন, ২০২৬–এর ২০ ধারা বিলুপ্ত করার প্রস্তাব এনে জাতীয় সংসদে সংশোধনী বিল উত্থাপন করেছে সরকার। শনিবার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বিলটি উত্থাপন করেন। ডেপুটি স্পিকার কায়সাল কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে বিলটি আইন মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আরও পড়ুন, 

বিলের উদ্দেশ্য ও কারণ সংবলিত বিবৃতিতে বলা হয়েছে, সাইবার স্পেসকে নিরাপদ ও সুরক্ষিত রাখতে সাইবার সুরক্ষা আইন, ২০২৬ প্রণয়ন করা হয়েছিল। ওই আইনের ২০ ধারায় অনলাইনে জুয়া বা বেটিং–সংক্রান্ত অপরাধ এবং শাস্তির বিধান রয়েছে।

তবে সরকার ইতোমধ্যে জুয়া ও বেটিং–সংক্রান্ত অপরাধ প্রতিরোধে পৃথকভাবে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ প্রণয়নের উদ্যোগ নিয়েছে। এ আইনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংসদে উত্থাপন করেছে। ফলে একই ধরনের বিধান দুই আইনে রাখার প্রয়োজনীয়তা না থাকায় সাইবার সুরক্ষা আইন থেকে ২০ ধারা বাতিলের প্রস্তাব করা হয়েছে।

আরও পড়ুন, 

সংশোধনী বিলটি সংসদীয় কমিটির পর্যালোচনা শেষে প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করা হবে। এরপর তা পাস হলে সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হবে এবং অনলাইন জুয়া ও বেটিং–সংক্রান্ত অপরাধ নতুন আইনের আওতায় পরিচালিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()