• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

দৌলতখানে দলিল লিখকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মোঃ সহিদুল ইসলাম, দৌলতখান :  / ৪০ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

দৌলতখান উপজেলার রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসের আয়োজনে দলিল লেখকদের দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার চর্চা, সুশাসন ও জবাবদিহিতা জোরদারকরনের জন্য একদিনের অভ‍্যান্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসকক্ষে অর্ধবেলা এই প্রশিক্ষণ কর্মশালায় সাব-রেজিস্ট্রার মোঃ মামুন সিকদার প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন রাধাবল্লভ (বাংলাবাজার) সাব-রেজিস্ট্রি অফিসের সহকারী মোঃ ইকবাল হোসেন। বাংলাবাজার দলিল লিখক সমিতির সভাপতি মোঃ সফিউল্যাহ।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/কালবৈশাখীতে-লণ্ডভণ্ড-কলা/

প্রশিক্ষণে অংশ নেওয়া সাব-রেজিস্ট্রি অফিসের সনদ প্রাপ্ত সকল দলিল লেখকদের উদ্দেশ্যে প্রশিক্ষক মোঃ মামুন সিকদার বলেন, মানুষের কষ্টার্জিত অর্থ দিয়ে যে জমি ক্রয় করেন, সেটা বংশ পরমপরায় নির্বিঘ্নে ভোগদখলের জন্য রেজিস্ট্রি করতে, একজন দলিল লেখকের শরনাপন্ন হন।

একজন দলিল লেখক হিসেবে আপনাদের দায়িত্ব হচ্ছে, ঐ জমির সমস্ত কাগজপত্র পর্যবেক্ষণ করে নির্ভুলভাবে দলিল লিখে সঠিক বাজার মূল‍্য নির্ধারণ করে স্ট‍্যাম্প ফি এবং রেজিস্ট্রেশন ফি সহ যাবতীয় সকল সরকারি ফিসের টাকা সোনালী ব‍্যাংকে জমাদান পুর্বক পে-অডারের কপি দলিলের সাথে সংযুক্ত করে, সাব-রেজিস্ট্রারের এজলাসে দাখিল করা। একজন দলিল লেখক হিসেবে আপনাদের অবশ্যই এসব কার্য অত‍্যান্ত দায়িত্বশীলতার সাথে সম্পন্ন করতে হবে, যাতে কোনো প্রকার অতিরিক্ত অর্থ আদায় বা জন হয়রানির অভিযোগ না ওঠে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/চাঁদপুর-থেকে-সংরক্ষিত-না/

তিনি আরও বলেন, কোনো কাগজপত্র বুঝতে অসুবিধা হলে আপনারা অবশ্যই যিনি দায়িত্বে আছেন তার কাছে পরামর্শ নিতে পারবেন। তিনি দলিলের আইন সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং দিকনির্দেশনা প্রদান করবেন।

এসময় প্রশিক্ষনার্থী দলিল লিখক মঞ্জুর মোর্শেদ কে অভিভাকের মাধ্যমে দলিল হস্তান্তরের নিয়ম সম্পর্কে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নাবালকের (১৮ বছরের নিচে) সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে মুসলিম আইন অনুযায়ী পিতা এবং পিতার অবর্তমানে মাতা বা আদালত কর্তৃক নিযুক্ত অভিভাবকই কেবল সম্পত্তি হস্তান্তর করতে পারেন। সন্তানের কল্যাণে স্বাভাবিক অভিভাবকরা জমি বিক্রি করতে পারলেও, অন্যদের ক্ষেত্রে সম্পত্তি নিবন্ধনের পূর্বে অবশ্যই আদালতের পূর্বানুমতি গ্রহণ করতে হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/তজুমদ্দিনের-মেঘনায়-ট্রলা/

দলিলি লিখক মোঃ নাজমুল হাসান, মোঃ শাহাবুদ্দিন, মোঃ শরীফুল ইসলাম, বেলায়েত হোসেন, মোঃ জাবেদ, মোঃ মোসেদুল ইসলাম, মোঃ জামাল উদ্দিন প্রশিক্ষক মহদয়কে দলিল রেজষ্ট্রশন সংক্রন্ত বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং প্রশিক্ষক ধৈর্যের সঙ্গে সকল বিয়য়ের উত্তর প্রদান করেন।

দলিল লিখকগন বলেন, বতর্মান সাব-রেজিস্ট্রার স‍্যার অত‍্যান্ত অভিজ্ঞ এবং একজন মানবিক অফিসার। তিনি দলিল লেখক এবং সেবা গ্রহিতাদের সাথে সব সময়ই অত‍্যান্ত বিনয়ী এবং ভদ্র ব‍্যাবহার করে সেবা প্রদান করে থাকেন। স‍্যারের ব‍্যাবহারে সেবাগ্রহিতা অত্যান্ত খুশি আমরা স্যারের দীর্ঘ আয়ু কামনা করি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()