নিজস্ব প্রতিবেদক:
বিশিষ্ট সমাজসেবক ও মানবাধিকারকর্মী খিলক্ষেত কুড়িল কুড়াতলী ও ভাটারা থানার ক্লিন ইমেজের জন্য জন সাধারণের নিকট সুপরিচিত সাদা মনের একজন সাদা মানুষ পরোপকারী আলহাজ্ব মোঃ জাহেদ আলী আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন।
বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়ে এলাকাবাসী ও তরুন সমাজ কে নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসছেন। তিনি দীর্ঘ সময় কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এবং সম্মান ও সুনামের সাথে কুড়িল মেম্বার বাড়ি জামে মসজিদের সম্মানিত কোষাধ্যক্ষ এর দায়িত্ব ও পালন করছেন। বিবাহিত জীবনে এই গুনী সমাজসেবক ও মানবাধিকার কর্মী দুই মেয়ে ও এক পুত্র সন্তানের জনক। বড় মেয়ে জাকিয়া সুলতানা বৃষ্টি এবং মেজো মেয়ে জেসমিন সুলতানা বিথি ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (আইইউবি) থেকে বিবিএ কমপ্লিট করেন।ছোট ছেলে মোঃ জাহাঙ্গীর আলম পাপ্পু আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (AIUB) থেকে কৃতিত্বের সাথে LLB এবং মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অবস্থিত MAHSA UNIVERSITY থেকে ২০২২ সনে BBA কমপ্লিট করেছেন।
আলহাজ্ব মোঃ জাহেদ আলী সাহেবের বাসভবনে সংবর্ধনা ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু
একজন সফল পিতা ও সমাজ সেবক আলহাজ্ব মোঃ জাহেদ আলী এলাকায় তরুণ প্রজন্মের নিকট খুবই জনপ্রিয়। কারণ তরুণদের খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা মূলক যেকোনো আবদার পুরনে তিনি খুবই আন্তরিকতার সাথে এগিয়ে আসেন এবং তাদের কে ভালো ও জনকল্যাণমূলক কাজে উৎসাহিত করেন।
দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু’র উপস্থাপনা ও সঞ্চালনায় গত ১৭ মে ২০২৫ তারিখ শনিবার সন্ধ্যা ৭টায় আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় এলাকাবাসী ও বিভিন্ন সংগঠনের পক্ষ হতে আলহাজ্ব মোঃ জাহেদ আলী কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভার আয়োজন করা হয়।।
আলহাজ্ব মোঃ জাহেদ আলী কে ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের পক্ষ হতে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দিচ্ছেন ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ ও মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু
উক্ত সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক মানবাধিকার কর্মী সমাজ সেবক ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার নির্বাহী সম্পাদক ও আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ডাঃ কাজী খালেদ বিন আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন,লিলি সমাজ কল্যাণ সমিতির নির্বাহী সম্পাদক আনিছা খাতুন টুনি ও বিশিষ্ট নারী উদ্যোক্তা আফরোজা ফ্যাশনের নির্বাহী পরিচালক আফরোজা আঁখি।

আলহাজ্ব মোঃ জাহেদ আলী সাহেবের মেজো মেয়ে জেসমিন সুলতানা বিথি ও বড় মেয়ে জাকিয়া সুলতানা বৃষ্টি তার বাবা কে পুষ্প মাল্য পড়িয়ে সংবর্ধনা দিচ্ছেন
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন-আজকে সারা বিশ্বে মানবাধিকার পদদলিত। ফিলিস্তিনের গাজা সহ সারা বিশ্বের মানুষ অধিকার হারা। আজকে ফিলিস্তিনের গাজায় ইতিহাসের সবচেয়ে বর্বর ও কলঙ্কিতভাবে মানবতা পদদলিত। তারা চরম জুলুম নির্যাতন ও নিপীড়নের শিকার।আইয়ামে জাহেলিয়াতের যুগে যখন মানুষ অধিকার বঞ্চিত ছিল এবং জলের স্থলে সর্বত্র এক হাহাকার পরিস্থিতি বিরাজ করছিল। যখন কন্যা সন্তান কে অভিশপ্ত মনে করে জীবন্ত কবর দিয়ে হত্যা করা হতো সেই সময়কার ঘন কালো অন্ধকার যুগ থেকে মানুষকে আলোর দিকে ফিরে আনার জন্য ইহকালীন ও পরকালীন মুক্তির জন্য ১৪০০ বছর পূর্বে প্রিয় নবী সা: এর আগমন ঘটে এই ধরণীতে। সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের প্রিয় নবী সা: মানুষের অধিকার প্রতিষ্ঠা করে অন্ধকার যুগের অবসান ঘটিয়ে একটি সুন্দর সমাজ বিনির্মাণ করে দিয়েছিলেন। তিনি হলেন সকল উত্তম ও কল্যানকর কাজের মডেল। যদি কেউ তার পথ অনুসরণ ও অনুকরণ করেন তাহলে ইহকাল এবং পরকালে তার জন্য রয়েছে সফলতা।
ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় আলহাজ্ব মোঃ জাহেদ আলী কে ফুলের তোড়া উপহার দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ ও আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আলহাজ্ব মোঃ জাহেদ আলী কে সংস্থার আইডি কার্ড ও সার্টিফিকেট তুলে দেন উপদেষ্টা মুহাম্মদ মাসুম বিল্লাহ ও মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু। এরপর বিভিন্ন সংগঠন ও এলাকাবাসীর পক্ষ থেকে পুষ্প মাল্য পরিয়ে ফুলেল শুভেচ্ছা সংবর্ধনা প্রদান করেন আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের পক্ষে উপদেষ্টা ও ভিন্নমাত্রা রিসার্চ সেন্টারের চেয়ারম্যান মুহাম্মদ মাসুম বিল্লাহ,মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মোঃ ইকবাল হোসেন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ডাঃ কাজী খালেদ বিন আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নুরুল আমিন, লিলি সমাজ কল্যাণ সমিতির পক্ষে নির্বাহী পরিচালক আনিসা খাতুন টুনি, বিশিষ্ট নারী উদ্যোক্তা আফরোজা ফ্যাশন এর নির্বাহী পরিচালক আফরোজা আঁখি।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিট ফাউন্ডেশনের সার্টিফিকেট তুলে দিচ্ছেন উপদেষ্টা মুহাম্মদ মাসুম বিল্লাহ ও মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু
সংবর্ধনার পর সভাপতির বক্তব্যে আলহাজ্ব মোঃ জাহেদ আলী বলেন, আমি শতভাগ চেষ্টা করছি সততার সাথে আমার উপর অর্পিত বিভিন্ন দায়িত্ব যথাযথভাবে পালন করার জন্য।বিশেষ করে কুড়িল মেম্বার বাড়ি জামে মসজিদ ও কুড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর চেষ্টা করছি এলাকার যুব সমাজ ও তরুণ প্রজন্ম কে মাদকসহ অবৈধ ও অনৈতিক অন্যায় কাজ থেকে বিরত রেখে খেলাধুলা ও সাংস্কৃতি প্রতিযোগিতার মাধ্যমে তাদের কে তাদের প্রতিভা বিকাশের জন্য সহযোগিতা করার জন্য। আগামীতে যেকোনো সমাজসেবা ও অসহায় মানবতার কল্যাণে কাজ করার জন্য সর্বাত্মক চেষ্টা করে যাবো ইনশাল্লাহ।আপনারা আমাকে উৎসাহ ও সহযোগিতা করবেন। কারণ আমি জানি আমার মৃত্যুর পর এই সম্পদ নাম,যস ও খ্যাতি কোন কিছু ই আমার সাথে যাবে না। শুধু যাবে আমার আমল এবং ভালো কর্মের ফলাফল। বিশেষ করে আজ কে আমি আহ্বান জানাচ্ছি আমাদের সমাজের বিত্তবান লোকদের কে যেন তারা সহযোগিতার হাত সম্প্রসারণ করে অসহায় অধিকারহীন মানবতার কল্যাণে কাজ করার জন্য এগিয়ে আসেন।