• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

দৌলতদিয়া ফেরিঘাটে আবারও নদীতে যাত্রীবাহী বাস

নিজস্ব প্রতিবেদক: / ৪২ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৯টার দিকে ঘাটের ৭ নম্বর পন্টুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মায়ের-মরদেহ-ঘরে-জানতেন-না/

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসবি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফেরিঘাট থেকে পদ্মা নদীতে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়েছে।

প্রাথমিকভাবে কোনো হতাহত বা নিখোঁজের তথ্য পাওয়া যায়নি। তবে বাসটিতে কতজন যাত্রী ছিলেন এবং দুর্ঘটনার সঠিক কারণ কী—তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/গণমাধ্যমের-স্বাধীনতা-ফির/

এর আগে চলতি বছরের ২৫ মার্চ একই ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে ফেরিতে ওঠার সময় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। ওই দুর্ঘটনায় ২৬ জন নিহত হন। সাম্প্রতিক এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। উদ্ধার অভিযান শেষে দুর্ঘটনার বিস্তারিত তথ্য জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()