• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ছাত্র সংসদ আর জাতীয় সংসদ নির্বাচন এক নয়: সুলতান সালাউদ্দিন টুকু/দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ৮০ Time View
Update : শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্র সংসদ আর জাতীয় সংসদ নির্বাচন এক নয় : সুলতান সালাউদ্দিন টুকু/দৈনিক বাংলাদেশ যুগান্তর

টাঙ্গাইল প্রতিনিধি:

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ছাত্র সংসদ নির্বাচনে অনিয়ম হয়েছে, সেগুলো সাধারণ ছাত্র-ছাত্রীরা ইতিমধ্যে তুলে ধরেছেন। ছাত্র সংসদ নির্বাচন আর জাতীয় সংসদ নির্বাচন এক জিনিস না।

বুধবার সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবে সাংবাদিকদের মধ্যে উপহার সামগ্রী বিতরণের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দীর্ঘ ১৭ বছর আমাদের নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে।

তারা সঠিকভাবে ক্যাম্পাসগুলোতে কাজ করতে পারেনি। একটি গুপ্ত সংগঠন তাদের রূপ পরিবর্তন করে কাজ করছে। কাজেই যারা গুপ্তভাবে কাজ করে তারাই কিন্ত অনিয়মের পথ বেছে নেয়। বাংলাদেশের মানুষ নির্বাচনের কারচুপি মেনে নিতে পারে না।

বাংলাদেশের মানুষ ১৪, ১৮ এবং ২৪ সালে ভোট দিতে পারেনি।

তিনি বলেন, নির্বাচন করতে দিবো না এটিই হলো জনগণের বিপক্ষের কথা। ফ্যাসিবাদের মানসিকতার চরিত্র তারা ফুটিতে তুলছে এটা হচ্ছে আশঙ্কার বিষয়। বাংলাদেশের মানুষ বিগত ১৭ বছর আন্দোলন সংগ্রাম করে ফ্যাসিবাদের বিদায় করেছে।

তিনি আরো বলেন, নির্বাচন বানচালের জন্য বিভিন্ন কথা মানুষ এর আগেও বলেছে এবং যড়যন্ত্র করছে। ষড়যন্ত্র করে গণতন্ত্রকে বাঁধাগ্রস্ত করা যায় সাময়িকভাবে। দীর্ঘ মেয়াদে গণতন্ত্রেরই বিজয় হয়। আশা করি এদেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

 

বাংলাদেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রত্যাশা করে।যে বাংলাদেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য থাকবে না।

টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুবদলের সভাপতি খন্দকার রাশেদুল আলম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()