
নিউজডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জাতীয়তাবাদী যুবদলের আব্দুল মোনায়েম মুন্না কে সভাপতি ও মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন কে সাধারণ সম্পাদক করে ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রধানমন্ত্রীর-সভাপতিত্/
কমিটি ঘোষণার পর পদ পদবী বঞ্চিতদের একটি অংশ ক্ষোভ প্রকাশ করেন। যেমনটি যে কোন বড় রাজনৈতিক দলের কমিটি ঘোষণার পর সাধারণত পদ পদবী না পাওয়ায় অনেকেই হতাশ হয়ে বিভিন্ন পক্ষে-বিপক্ষে বক্তব্য প্রদান করেন। আর এই সুযোগে কিছু গণমাধ্যম উদ্দেশ্য প্রণোদিত ভাবে মনগড়া বিভ্রান্তিকর নিউজ প্রকাশ করেন। যেমনটি ঘটেছে যুবদলের ১৫১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি ঘোষণার পর।সদ্য কয়েক মাস পূর্বে উদ্বোধন হওয়া অনলাইন পোর্টাল এশিয়া পোস্টের বেলায়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/যুবদলের-১৫১-সদস্যের-পূর্/
উক্ত পোর্টালটির প্রতিবেদক কোন ধরনের তথ্য উপাত্ত যাচাই বাছাই না করে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হিরো’র সম্পর্কে আর্থিক লেনদেনের বিনিময়ে অর্জিত পদবী ভাগিয়ে নেয়ার অভিযোগ করে সংবাদ প্রকাশ করেন। যা তাঁর তিলে তিলে গড়া রাজনৈতিক সুনাম ক্ষুন্ন করেছে। যিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়ে রাজ পথে আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করেছিলেন। এবং অত্যাচার নির্যাতন নিপীড়নের স্বীকার হয়েছেন। রাজ পথে আন্দোলন সংগ্রামের সময় আওয়ামী সন্ত্রাসীরা তার উপর কয়েকবার গুলি ছোঁড়লে অলৌকিক ভাবে প্রানে বেঁচে যান।
ছাত্রদল ও যুবদলের তৃণমূল থেকে রাজনীতি করে আসা মিডিয়া ব্যক্তিত্ব(দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার প্রকাশক) একজন সাংবাদিক ও মানবাধিকার কর্মী লক্ষ্মীপুর রায়পুর উপজেলার চরমোহন ইউনিয়নের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের কৃতি সন্তান হারুন অর রশিদ হিরো সব সময় কর্মীবান্ধব ও ক্লিন ইমেজের রাজনৈতিক কর্মী হিসেবে দলের নেতাদের নিকট সুপরিচিত। যিনি নেতাকর্মীদের দুঃসময়ে পাশে থেকে সার্বিক সহযোগিতা করেছেন। শুধু তাই নয় বিগত ফ্যাসিস্ট খুনি সন্ত্রাসী আওয়ামী লীগ সরকারের অত্যাচার নির্যাতনে বছরের পর বছর রাজনৈতিক হয়রানি মুলক মিথ্যা মামলা হামলা মাথায় নিয়ে অনিশ্চিত জীবনের ফেরারি আসামি ছিলেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রধানমন্ত্রীর-সঙ্গে-তুর/
অথচ তাঁর ই বিরুদ্ধে কোন রকম তথ্য প্রমান ছাড়া মনগড়া বিভ্রান্তিকর মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে সদ্য উদ্বোধনী এশিয়া পোস্ট অনলাইন পোর্টালটিতে। তিনি সকল গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন,সত্যকে তুলে ধরাই হলো সকল সাংবাদিকদের দায়িত্ব ও কর্তব্য। তাই আসুন আমরা সাদা কে সাদা বলি এবং কালো কে কালো বলি। দেশ ও জনকল্যাণে গণমাধ্যমকে সঠিক ভূমিকা পালন করতে হবে।