• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: / ২৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যের সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বিএনপির নেতৃত্ব, গণভোটের রায় এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কঠোর বক্তব্য দিয়েছেন। একই সমাবেশে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারাও বিএনপির সমালোচনা করেন।

শনিবার বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, গত ১৫ বছরের রাজনৈতিক ব্যর্থতার দায় বিএনপির নেতৃত্ব এড়াতে পারে না। তিনি দাবি করেন, ২০১৩ সালের শাপলা চত্বর, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীকে ঘিরে আন্দোলন এবং ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে মানুষের আত্মত্যাগের মধ্য দিয়েই ৫ আগস্ট নতুন রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে।

আরও পড়ুন, 

তিনি আরও বলেন, কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো কর্মসূচির মাধ্যমে জনগণের ভোটের রায়কে উপেক্ষা করা হলে তার পরিণতি ভালো হবে না। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানিয়ে তিনি বলেন, সরকার তা বাস্তবায়ন করতে ব্যর্থ হলে তারা রাজপথে আন্দোলনে নামবেন। জুলাই সনদ প্রসঙ্গেও বিএনপির সমালোচনা করে মামুনুল হক অভিযোগ করেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছিল, তা বিএনপি নষ্ট করেছে।

আরও পড়ুন, 

সমাবেশে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দাবি করেন, নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের কারণে তাদের প্রত্যাশিত ফল আসেনি। তবে রাজনৈতিক স্থিতিশীলতার স্বার্থে তারা ফল মেনে নিয়েছেন। তিনি গণভোটের রায় কার্যকর করারও দাবি জানান। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, সরকার পরিচালনায় বিএনপি বারবার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তিনি গণহত্যার বিচার, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের ফলাফল নিয়েও প্রশ্ন তোলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()