• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

অন্ডথলিতে টিউমারের মতো ছোট ছোট গুটি – সেবাসিয়াস সিস্ট Sebaceous Cyst on Scrotum: ফজলুল করিম কাউসার/ দৈনিক বাংলাদেশ যুগান্তর 

Reporter Name / ১৩৩৩ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

ফজলুল করিম কাউসার:

অন্ডথলিতে সেবাসিয়াস সিস্ট যাকে অনেকেই না বুঝে অন্ডকোষে ছোট ছোট গোটা, অন্ডকোষের ভিতরে গুটি, অন্ডকোষের থলিতে গুটি, অণ্ডকোষে গোটা,অন্ডকোষে টিউমার অন্ডকোষে দানা ইত্যাদি নাম অবহিত করে থাকেন। মূলত পুরুষদের অন্ডথলিতে টিউমারের মতো ছোট ছোট গুটিকা গুলি সেবাসিয়াস সিস্ট Sebaceous Cyst on Scrotum. এই সিস্টের ভেতর সাদা তৈলাক্ত পদার্থ / চর্বিজাতীয় পদার্থ থাকে যাকে মূলত সেবাম বলা হয়ে থাকে। প্রাথমিক অবস্থায় এর কোনো ব্যথা থাকে না।

কিন্তু কোনো কারণে ইনফেকশন হলে বা পেকে গেলে ভেতরে পুঁজের মতো দেখা যায়। এ সিস্টের একটা পাতলা আবরণ থাকে, যা ভেতরের সব পদার্থকে ঢেকে রাখে। দেখা যায় পুরুষদের যৌনাঙ্গে বা অন্ডকোষে ছোট ছোট মুক্তার দানার মত সিস্ট হচ্ছে। যা একটি দুটি থেকে অসংখ্য সংখ্যায় হতে পারে। যা দেখতে বেশি বিশ্রী বিব্রতকর এবং যে কখনো দেখেনি, সে হয়তো ভয় পেতে পারে। অন্ড থলিতে সেবাসিয়াস সিস্ট – কারণ সমূহ সেবাসিয়াস গ্ল্যান্ডের ব্লক।লোমকূপ ফুলে যাওয়া।ত্বকে কোন ধরনের আঘাত।পুরুষদের মাত্রাতিরিক্ত টেস্টোস্টেরোন হরমোন নিঃস্বরণ ইত্যাদি।অন্ডথলিতে সেবাসিয়াস সিস্ট – লক্ষণ ও উপসর্গ

স্ক্রোটামের ত্বকে শক্ত দলার মত ছোট ছোট গুটি অনুভূত

ধীরে ধীরে গুটিকার পরিমান বাড়তে থাকে ।গুটিকাগুলি কয়েকটি থেকে অধিক পরিমান হতে পারে

প্রথমে ব্যথা না হলেও পরে ব্যথা হতে পারে। কারো ক্ষেত্রে চুলকানি হতে পারে টিপলে আঠালো সাদা পদার্থ বের হতে পারে।

অন্ডথলিতে সেবাসিয়াস সিস্ট – চিকিৎসা মূলত এই সমস্যা নির্মূলের জন্য মূলত সার্জারি করে অপসারণ করতে হয়। এ ধরনের রোগী লজ্জা সংশয় ভয়ের কারণে শেয়ার করে না তাই ওষুধ খেয়ে চিকিৎসা দ্বারা প্রতারিত হয।এই সিস্ট গুলা অণ্ডকোষের সাথে সম্পর্কিত না এটা শুধুমাত্র অন্ডথলির চামড়ার সাথে সম্পর্কিত তাই সার্জারির পরে কোন সেক্সুয়াল /যৌন সমস্যা হবে না।

অন্ডথলিতে টিউমারের মতো ছোট ছোট গুটিকা গুলি সেবাসিয়াস সিস্ট Sebaceous Cyst on Scrotum

দ্বিতীয়বার কারো কারো ক্ষেত্রে দুই একটা হতে পারে পরে আবার সার্জারি করতে হতে পারে,সেক্ষেত্রে রুগীকে সার্জারি করার পরে হাইজিন মেন্টেন করতে এবং কিছু নিয়ম-কানুন বলে দিলে আর দ্বিতীয় বার হওয়া সম্ভবনা থাকে না। এ সার্জারিতে বড় কোন কাটা লাগে না তাই সার্জারির সময় খুব বেশি বিল্ডিং হয় না। যেহেতু কসমেটিক সার্জারি পরে সুতা খোলার জন্য আসতে হয় না, যেহেতু কসমেটিক সুতা চামড়ার সাথে মিশে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()