• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

৭ মার্চের ভাষণ বাজানোয় আটক সাবেক ঢাবি শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার: / ৫১ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬
৭ মার্চের ভাষণ বাজানোয় আটক সাবেক ঢাবি শিক্ষার্থী

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশের চানখারপুল মোড়ে শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সাউন্ডবক্সে বাজানোর অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক ছাত্রসহ দুইজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে চানখারপুল মোড় থেকে তাদের আটক করে পুলিশ। প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে দুটি সাউন্ডবক্সে ৭ মার্চের ভাষণ বাজানো হচ্ছিল। পরে পুলিশ ঘটনাস্থল থেকে সাউন্ডবক্সগুলো জব্দ করে এবং সেগুলোর অপারেটরকেও আটক করে থানায় নিয়ে যায়।

আটক হওয়া সাবেক শিক্ষার্থীর নাম আসিফ আহমেদ। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। চানখারপুল মোড়ের এক দোকানদার বলেন, বিকেল তিনটার দিকে দোকান বসিয়েছি। তখন দেখি দুজন লোক এসে ভাষণ বাজাচ্ছে। কিছুক্ষণ পর পুলিশ এসে তাদের নিয়ে যায়। তাদেরকে কেন আটক করা হয়েছে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই তাদের যেকোনো কার্যক্রমও নিষিদ্ধ’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()