• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

হোয়াটসঅ্যাপের নতুন ‘প্রাইভেসি শিল্ড’: নাম-নম্বর ছাড়াই চ্যাট

প্রযুক্তি ডেস্ক: / ৬৬ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫
হোয়াটসঅ্যাপের নতুন ‘প্রাইভেসি শিল্ড’

বহু মানুষের ব্যক্তিগত, কর্মজীবন এবং দৈনন্দিন যোগাযোগের নির্ভরযোগ্য মাধ্যম। বিশ্বের কোটি মানুষ ব্যবহার করা এই প্ল্যাটফর্মে আরও গোপনীয়তা যোগ করতে নতুন একটি ফিচার পরীক্ষা করছে মেটা। বিটা সংস্করণে পরীক্ষাধীন এই ফিচার চালু হলে ব্যবহারকারীরা নাম এবং ফোন নম্বর প্রকাশ না করেই চ্যাট করতে পারবেন। বিশেষজ্ঞদের মতে, এটি ব্যবহারকারীর অনলাইন নিরাপত্তা আরও শক্তিশালী করবে।

হোয়াটসঅ্যাপের প্রোফাইল সেটিংসে যুক্ত হবে “Reserve User” নামে একটি নতুন অপশন। এ সুবিধা চালু করলে যার সঙ্গে মেসেজ করা হচ্ছে, তিনি ব্যবহারকারীর পরিচয়—নাম বা নম্বর কোনোটাই দেখতে পারবেন না। অপরিচিত নম্বরের বিরক্তি কমাতে বা গোপনীয়ভাবে চ্যাট করতে এটি বিশেষভাবে কার্যকর হবে। গোপনীয়তা বাড়ানোর পাশাপাশি আরও একটি নিরাপত্তা স্তর যুক্ত হচ্ছে। অজানা ওয়েবসাইট বা অচেনা প্ল্যাটফর্ম থেকে কোনো মেসেজ এলে তা স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে। এর ফলে ফিশিং, প্রতারণা বা ব্যক্তিগত তথ্য চুরির ঝুঁকি অনেকটাই কমবে।

অনেকে ভাবছেন—পরিচয় গোপন থাকলে নতুন কেউ কীভাবে যোগাযোগ করবে? এ জন্য আসছে “Username with PIN” ব্যবস্থা। ব্যবহারকারী নিজের একটি চার অঙ্কের পিন সেট করবেন। সেই পিন দেওয়া থাকলেই কেউ তাকে মেসেজ করতে পারবে। অর্থাৎ যোগাযোগের অনুমতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাবে নিজের মতো। ডিজিটাল নিরাপত্তা নিয়ে উদ্বেগ যখন বিশ্বজুড়ে বাড়ছে, ঠিক তখনই হোয়াটসঅ্যাপের এই নতুন উদ্যোগ ব্যক্তিগত চ্যাটকে আরও সুরক্ষিত করবে বলে মনে করা হচ্ছে। আগামী বছর থেকে এই উন্নত “প্রাইভেসি শিল্ড” চালু হতে পারে বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()