বাংলাদেশে প্রিমিয়াম ঘরানার নতুন স্মার্ট ডিভাইস সিরিজ অনার ৬০০ ফাইভজি সিরিজ উন্মোচন করা হয়েছে। বৈশ্বিক এআই ইকোসিস্টেম ব্র্যান্ড অনার এই সিরিজটি বাজারে এনেছে। নতুন সিরিজে প্রথমবারের মতো যুক্ত করা হয়েছে “এআই ইমেজ টু ভিডিও ২.০” ফিচার, যার মাধ্যমে স্থির ছবি থেকে সিনেমাটিক ভিডিও তৈরি করা যাবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/হোয়াটসঅ্যাপ-নিষিদ্ধ-করল/
অনার বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার ল্যাং গুও বলেন, প্রযুক্তি তাদের কাছে শুধু একটি যন্ত্র নয়, বরং সৃজনশীলতার অনুপ্রেরণা। নতুন সিরিজটি ব্যবহারকারীর জীবনের মুহূর্তগুলো আরও সুন্দরভাবে উপস্থাপন করতে সাহায্য করবে বলে তিনি জানান।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মহাকাশে-নীল-গোলাপি-ফুল/
এই সিরিজের অন্যতম বৈশিষ্ট্য হলো মাত্র ০.৯৮ মিমি বেজেল, যা স্মার্টফোন শিল্পে সবচেয়ে সরু বলে দাবি করা হচ্ছে। ডিভাইসটির ডিজাইনে রয়েছে প্রিসিশন-কার্ভড ইউনিবডি, কম্পোজিট ফাইবার ব্যাক এবং ম্যাট মেটাল ফিনিশ। নিরাপত্তার জন্য এতে আছে এসজিএস ৫-স্টার সার্টিফিকেশন, যা দৈনন্দিন আঘাত ও পড়ে যাওয়ার ক্ষতি থেকে সুরক্ষা দেবে।
ক্যামেরা বিভাগে রয়েছে ২০০ মেগাপিক্সেলের এআই ক্যামেরা সিস্টেম। ভিডিও স্ট্যাবিলাইজেশনের জন্য যুক্ত করা হয়েছে সিআইপিএ ৬.০ গ্রেড প্রযুক্তি। পাশাপাশি রয়েছে আল্ট্রা ক্লিয়ার নাইট ক্যামেরা ও এআই কালার ইঞ্জিন, যা কম আলোতেও উন্নত মানের ছবি তুলতে সহায়তা করবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/অবরোধ-কার্যকর-করতে-নৌবাহ/
স্মার্টফোনটিতে ডেডিকেটেড এআই বাটনও রয়েছে। পারফরম্যান্সে প্রো ভ্যারিয়েন্টে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন ৮ এলিট চিপসেট, আর রেগুলার ভ্যারিয়েন্টে স্ন্যাপড্রাগন ৭ জেন ৪। ব্যাটারি ক্যাপাসিটি ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার, সঙ্গে রয়েছে ৮০ ওয়াট ওয়্যারড এবং ৫০ ওয়াট ওয়্যারলেস সুপারচার্জিং সুবিধা। রঙের ক্ষেত্রে পাওয়া যাবে ব্ল্যাক, অরেঞ্জ ও গোল্ডেন হোয়াইট ভ্যারিয়েন্ট।