• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সিলেটে ভুয়া সাংবাদিক ও বিএনপি নেতা পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের উপর 

সিলেট প্রতিনিধি:  / ৪০ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬

সিলেট নগরীতে বিএনপির নেত্রী ও সাংবাদিক পরিচয় ব্যবহার করে একটি ফিজিওথেরাপি সেন্টার থেকে ২ লাখ টাকা চাঁদা দাবির গুরুতর অভিযোগ উঠেছে। অভিযুক্ত হিসেবে নাম এসেছে সিলেট মহানগর যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক লাকী আহমেদের।

ভুক্তভোগী স্বপ্না বেগম, স্টেডিয়াম মার্কেটস্থ “স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টার”-এর পরিচালক। তিনি অভিযোগ করেন, গত ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ৩৪ মিনিটে ০১৬১৫৪৯৫১৫৫ নম্বর থেকে তাকে ফোন করে নিজেকে সিলেট মহানগর বিএনপির মহিলা সাংগঠনিক নেতা ও একটি জাতীয় দৈনিকের সাংবাদিক পরিচয় দিয়ে ২ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। স্বপ্না বেগম জানান, “শুধু ওইদিনই নয়, গত কয়েক মাস ধরে লাকী আহমেদ ও বাপ্পী নামের এক ব্যক্তি আমার প্রতিষ্ঠানে বারবার এসে চাঁদা দাবি করছে। টাকা না দিলে নানা ধরনের হয়রানি, এমনকি অপহরণ ও হত্যার হুমকিও দেওয়া হচ্ছে।”

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সুনামগঞ্জ-২-জামায়াত-প্রা/

স্থানীয় সূত্রে জানা যায়, লাকী আহমেদ একসময় সিলেট মহানগর যুব মহিলা লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তবে বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করা হয়। পরবর্তীতে রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি বিএনপির নেত্রী পরিচয় ব্যবহার করে নগরী ও আশপাশের এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে সাংবাদিক পরিচয় ব্যবহার করেও চাঁদাবাজির অভিযোগ উঠেছে। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে সমঝোতার নামে অর্থ আদায় করে বলে দাবি ভুক্তভোগীদের। জানা গেছে, ভুয়া আইডি কার্ড ব্যবহার করে বিভিন্ন পত্রিকার সাংবাদিক পরিচয় দেওয়া হয় এবং ফেসবুকে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে চাপ সৃষ্টি করা হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সিলেটে-পেট্রোল-পাম্প-বন্/

ব্যবসায়ী মহলের অভিযোগ, লাকী আহমেদ ও তার সহযোগীদের একটি সংঘবদ্ধ চক্র রয়েছে, যারা প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে। পরে সেই সংবাদ বন্ধ রাখার আশ্বাস দিয়ে নির্দিষ্ট অঙ্কের চাঁদা দাবি করা হয়। দাবিকৃত অর্থ না দিলে ধারাবাহিকভাবে অপপ্রচার চালানো হয়। এ ঘটনায় ভুক্তভোগী সহ স্থানীয় ব্যবসায়ীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তারা বলছেন, এ ধরনের চক্র দ্রুত আইনের আওতায় না আনলে সাধারণ ব্যবসায়ী ও নাগরিকদের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিষয়টি নিয়ে আরও অনুসন্ধান চলছে। বিস্তারিত তথ্য পরবর্তী প্রতিবেদনে প্রকাশ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()