• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সিলেটে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক: / ২৬ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পবিত্র ঈদুল আজহার দিনে সিলেটের বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাই করতে গিয়ে দুর্ঘটনায় অন্তত অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২৮ মে) সকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত সিলেটের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে এসব আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/উদ্বোধনের-আগেই-ভেঙে-গেল-প/

হাসপাতালের ক্যাজুয়ালটি ইউনিট সূত্রে জানা গেছে, আহতদের অধিকাংশই কোরবানির পশু জবাইয়ের সময় অসাবধানতাবশত দা ও ছুরির আঘাতে আহত হন। এছাড়া গরুর লাথি ও শিংয়ের আঘাতেও কয়েকজন আহত হয়েছেন। সংশ্লিষ্টদের মতে, অদক্ষতা ও অভিজ্ঞতার অভাবের কারণেই এমন দুর্ঘটনা বেশি ঘটেছে। আহতদের বেশিরভাগই পেশাদার কসাই নন।

বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের ফাঁড়ি ইনচার্জ আনোয়ার জামান জানান, কোরবানির কাজ করতে গিয়ে সিলেটের বিভিন্ন এলাকা থেকে প্রায় ৫০ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ৩০ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন। আর বাকি ২০ জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সিলেট-নারী-ও-শিশু-নির্যাত/

এদিকে হাসপাতালের পরিচালক উমর রাশেদ মুনির-এর সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। প্রতিবছর ঈদুল আজহার সময় কোরবানির পশু জবাই করতে গিয়ে এ ধরনের দুর্ঘটনার ঘটনা ঘটে। বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তা সরঞ্জাম ব্যবহার এবং অভিজ্ঞ ব্যক্তির সহায়তায় কোরবানি করলে দুর্ঘটনা অনেকাংশে এড়ানো সম্ভব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()