• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সাবেক ডেপুটি গভর্নর এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক / ৩৫ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ হারানো মো. খুরশীদ আলম-কে ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC-এর নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার (২৪ মে) ব্যাংকটির চেয়ারম্যান ড. এম জুবায়দুর রহমান পদত্যাগ করার পর কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত চিঠি দিয়ে নতুন নিয়োগের বিষয়টি ইসলামী ব্যাংককে জানায়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বৈদেশিক-মুদ্রার-রিজার্ভ/

খুরশীদ আলম ২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পান। সরকার তাকে তিন বছরের জন্য চুক্তিভিত্তিকভাবে ওই পদে নিয়োগ দিয়েছিল। তবে ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর আন্দোলনের মুখে কেন্দ্রীয় ব্যাংকের আরও কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে তাকেও পদত্যাগ করতে হয়।

কেন্দ্রীয় ব্যাংকের পরামর্শে অধ্যাপক ড. এম জুবায়দুর রহমান চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ান। এর আগে সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ পদত্যাগ করার পর গত বছরের ২৩ জুলাই তাকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জ্বালানি-নিরাপত্তায়-বাংল/

এদিকে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম-এর আন্দোলনের মুখে রোববার ব্যাংকটির পূর্বনির্ধারিত পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয়নি। রাজধানীর দিলকুশায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সভা হওয়ার কথা ছিল। ব্যাংক সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাধ্যতামূলক ছুটিতে থাকা ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ওমর ফারুক খান ওই সভায় পদত্যাগ করতে পারেন—এমন আলোচনা চলছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()