• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ময়মনসিংহের ১৩ উপজেলায় ঈদের নামাজের সময় নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: / ৭৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
ময়মনসিংহের ১৩ উপজেলায় ঈদের নামাজের সময় নির্ধারণ

ময়মনসিংহে বিভিন্ন ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ ছাড়া জেলার ১৩টি উপজেলায় ঈদের নামাজের সময়সূচি নির্ধারণ করেছে ইসলামী ফাউন্ডেশন।

ময়মনসিংহ সদর: ময়মনসিংহে ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। একই মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। দুই জামাতে ইমামতি করবেন হাফেজ মুফতি আব্দুল্লাহ আল মামুন ও হাফেজ মাওলানা আতিকুর রহমান। নগরীর বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এতে ইমামতি করবেন মাওলানা আব্দুল হক। মাদানী নূর জামে মসজিদ মাঠে ঈদের জামাত হবে সকাল ৭টায়। ইমামতি করবেন মাওলানা হাসান। এছাড়া বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে সকাল ৯টায়, চরশশা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

মুক্তাগাছা : মুক্তাগাছা বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। এ ছাড়া মুক্তাগাছা আব্বাছিয়া আলিয়া মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় এবং মুক্তাগাছা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ফুলবাড়িয়া : উপজেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল সাড়ে ৮টায়, কৈয়ারচালা ভালকজান চাঁদপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, কে আই সিনিয়র মাদরাসা ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় এবং  মোহাম্মদনগর উচ্চ বিদ্যালয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন, https://dailybangladeshprobah.com/2026/03/19/ঈদযাত্রা-শুরু-মহাখালী-বা/

ত্রিশাল : উপজেলার তয়কা ঈদগাহ মাঠে সকাল ৮টায়, কাটাখালী তালুকদার বাড়ি ঈদগাহ মাঠে সকাল ৯টায়, মোক্ষপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় এবং ফাতেমানগর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ভালুকা : ভালুকা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে সকাল ১০টায়, ভালুকা উপজেলা পরিষদ মাঠে সকাল সাড়ে ৮টায়, ভালুকা সরকারি কলেজ মাঠে সকাল ৯টায় ও ভালুকা থানা মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

গফরগাঁও : গফরগাঁও উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, ষোলহাসিয়া পুরনো বাসস্ট্যান্ড বাইতুন নূর জামে মসজিদ মাঠে সকাল ৮টায়, ইমামবাড়ী ঈদগাহ মাঠে সকাল ৯টায়, নতুন বাজার ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও রেলস্টেশন ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

গৌরীপুর : শান্তিভাগ সরকারি কলেজ মাঠে সকাল সাড়ে ৯টায়, পূর্ব দাপুনিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, ইসলামাবাদ ফাজিল ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ও পৌর গোরস্তান ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।

ঈশ্বরগঞ্জ : ঈশ্বরগঞ্জ পৌর ঈদগাহ মাঠে সকাল ৯টায়, ঈশ্বরগঞ্জ মার্কাজ মসজিদ মাঠে সকাল ৯টায়, মহেশপুর বগুলার ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় এবং উপজেলা মডেল মসজিদে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

নান্দাইল : নান্দাইল পৌরসভা জাতীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, উপজেলার পরিষদ জামে মসজিদ সকাল ৯টায়, শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠ সকাল ৯টায়, মোয়াজ্জেমপুর সাহেববাড়ী ঐতিহ্যবাহী জামে মসজিদ মোয়াজ্জেমপুরে সকাল ৯টায়, ঘোষপাল কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে ৯টায় ও জাহাঙ্গীরপুর ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায় ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সংবিধান-সংস্কার-পরিষদ-নি/

ফুলপুর : ফুলপুর উপজেলা পরিষদ জামে মসজিদে সকাল ৮টায়, বাসস্ট্যান্ড জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, বালিয়া মাদরাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও সরকারি ডিগ্রি কলেজ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত হবে।

তারাকান্দা : তারাকান্দা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ৯টায়, ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, কাকনী ঈদগাহ মাঠে সকাল ১০টায় এবং মাঠখলা ঈদগাহ মাঠে সকাল ৯টায় ঈদের জামাত  অনুষ্ঠিত হবে।

হালুয়াঘাট : মনিকুড়া বড়বন ইসলামি কমপ্লেক্স হালুয়াঘাট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, হালুয়াঘাট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৯টায়, বায়তুল সালাম কাচারি জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়ি এবং  মুজাখালী ঈদগাহ মাঠে সকাল ১০টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

ধোবাউড়া : ধোবাউড়া থানা মসজিদ মাঠে সকাল সাড়ে ৮টায়, দর্শা বড় মসজিদ ঈদগাহ মাঠে সকাল ৯টায়, মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সকাল ৯টায় ও কলসিন্ধুর মাদ্রাসা ঈদগাহ মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত।

এ ব্যাপারে ইসলামী ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক মো. হাবেজ উদ্দিন বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় জেলার গুরুত্বপূর্ণ স্থানে পবিত্র ঈদুল ফিতরের জামাতের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নির্ধারিত সময়ে সুশৃঙ্খলভাবে ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে ঈদুল ফিতর উদযাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()