• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:৪৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বিয়ের পরই মৃত্যু, বর-কনেসহ ১৪ জনের দাফন

স্টাফ রিপোর্টার: / ২৭ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
বিয়ের পরই মৃত্যু, বর-কনেসহ ১৪ জনের দাফন

বাগেরহাটের রামপালে বাস-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ হারানো বর আহাদুর রহমান সাব্বির ও কনে মার্জিয়া আক্তার মিতুকে চিরনিদ্রায় শায়িত করা হয়েছে। সাব্বিরকে বাগেরহাটের মোংলা উপজেলার শলোবুনিয়া গ্রামে এবং মিতুকে খুলনার কয়রা উপজেলার নাকশা গ্রামে দাফন করা হয়েছে।

আজ শুক্রবার (১৩ মার্চ) সকালে কয়রার নাকশা গ্রামে নিজ বাড়িতে নববধূ মার্জিয়া আক্তার মিতুর জানাজা ও দাফন সম্পন্ন হয়। শুধু মিতু নন, তাঁর সঙ্গে প্রাণ হারানো ছোট বোন লামিয়া আক্তার ও দাদি রাশিদা বেগমকেও শেষ বিদায় জানান স্বজনেরা। সকাল সাড়ে ৯টায় নাকশা গ্রামের বাড়ির পাশে মাঠে তাঁদের জানাজা হয়। পরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

গতকাল বৃহস্পতিবার বিকেলে রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হওয়ার পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই রাতে লাশ হস্তান্তর করা হয়। এর মধ্যে নববধূ মিতু, তাঁর বোন লামিয়া ও দাদি রাশিদার লাশ কয়রার নাকশা গ্রামে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/খুলনার-তেখাখাদায়-বিএনপি/

একই ঘটনায় মারা যাওয়া মিতুর নানি আনোয়ারা বেগমের লাশ তাঁর গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। তাঁকে সেখানে জানাজা শেষে দাফন করা হয়। অপরদিকে পরিবারের ৯ সদস্যের সঙ্গে বর সাব্বিরকে পাশাপাশি দাফন করা হয়েছে মোংলার শলোবুনিয়া গ্রামে। বাদ জুমা জানাজা শেষে তাঁদের দাফন করা হয়।
সাব্বির ছাড়াও একই সঙ্গে চিরবিদায় জানানো হয়েছে তাঁর বাবা আব্দুর রাজ্জাক, ভাই আব্দুল্লাহ সানি, বোন উম্মে সুমাইয়া ঐশী, তাঁর ছেলে সামিউল ইসলাম ফাহিম, বড় ভাই আশরাফুল আলম জনির স্ত্রী ফারহানা সিদ্দিকা পুতুল, তাঁদের ছেলে আলিফ, আরফা, ইরামকে।পুলিশ জানায়, গত বুধবার রাতে খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নের নাকশা গ্রামের বাসিন্দা আবদুস সালাম মোড়লের মেয়ে মার্জিয়া আক্তার মিতুর সঙ্গে বিয়ে হয় মোংলা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকের ছোট ছেলে আহাদুর রহমান সাব্বিরের। কনের বাড়িতে বিয়ের পর বৃহস্পতিবার দুপুর সোয়া ১২টার দিকে তাঁরা কয়রা থেকে মোংলায় স্বামী বাড়ির উদ্দেশে রওনা হন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ব্যাংকে-কোটিপতি-হিসাব-বে/

বর-কনেসহ দুই পরিবারের ১৪ জন ওঠেন মাইক্রোবাসে। তাঁদের বহনকারী মাইক্রোবাসটি মোংলার কাছাকাছি রামপাল উপজেলার বেলাই ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক দিয়ে আসা নৌবাহিনীর স্টাফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের চালকসহ ১৪ জনের মৃত্যু হয়। দুই পরিবারের ১৩ ছাড়াও মাইক্রোবাসের চালক নাঈম প্রাণ হারান। আহত অবস্থায় একজন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()