বাংলাদেশ সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (৬ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/প্রধানমন্ত্রী-তারেক-রহম-5/
সাক্ষাৎকালে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, পাশাপাশি দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন উভয় পক্ষ।
এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমান এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান দুই দেশের সম্পর্কের সম্ভাবনা, বিশেষ করে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধির ক্ষেত্রগুলো নিয়ে মতবিনিময় করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সচিবালয়ের-রেড-টেলিফোনের/
তিন দিনের রাষ্ট্রীয় সফরে গত বৃহস্পতিবার রাতে ঢাকায় পৌঁছান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। সফরের অংশ হিসেবে তিনি এর আগে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। পাশাপাশি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।কূটনৈতিক বিশ্লেষকদের মতে, এ সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।