• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

৯ জুলাই শেষ হচ্ছে জাতীয় সংসদের বাজেট অধিবেশন

নিজস্ব প্রতিবেদক / ২৯ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদের চলতি বাজেট অধিবেশন আগামী ৯ জুলাই শেষ হবে। একইসঙ্গে জাতীয় বাজেটের ওপর ৪০ ঘণ্টা সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি। রোববার (৭ জুন) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে জাতীয় সংসদ সচিবালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মো. নাহিদ ইসলাম এবং মুহাম্মদ নওশাদ জমির

বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বাজেট অধিবেশনের কার্যক্রম সম্পন্ন করতে প্রয়োজনীয় সময় বণ্টন এবং অধিবেশনের মেয়াদ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে সংসদের বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া ২৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত চার দিন প্রতিদিন দুই বেলা করে অধিবেশন পরিচালনার প্রস্তাবও আলোচনা করা হয়েছে।বৈঠকে প্রয়োজন অনুসারে অধিবেশনের সময়সূচি ও কার্যদিবস পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়।

সংসদ সচিবালয়ের তথ্য অনুযায়ী, চলতি অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি এবং বিভিন্ন মন্ত্রীর জন্য ৩ হাজার ৩৭টি প্রশ্ন জমা পড়েছে। সব মিলিয়ে মোট প্রশ্নের সংখ্যা ৩ হাজার ২২৮। এছাড়া বিধি-৭১ অনুযায়ী ৯৮টি মনোযোগ আকর্ষণের নোটিশ এবং বিধি-১৩১ অনুযায়ী ২৯৩টি সিদ্ধান্ত প্রস্তাব জমা পড়েছে।

জাতীয় বাজেট নিয়ে দীর্ঘ আলোচনা, গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং বিভিন্ন জাতীয় ইস্যুতে বিতর্কের মধ্য দিয়ে এবারের বাজেট অধিবেশন শেষ হওয়ার কথা রয়েছে আগামী ৯ জুলাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()