• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

টিকটক পরিচয়ে স্কুলছাত্রকে নির্যাতন

নিজস্ব প্রতিবেদক: / ৬৬ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

সুনামগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে পরিচয়ের পর এক স্কুলছাত্রকে আবাসিক হোটেলে নিয়ে শারীরিক নির্যাতন ও ভিডিও ধারণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম আকাশ চন্দ্র দাস (শাওন)। তিনি সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং গ্রামের বাসিন্দা। পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নবম শ্রেণির এক শিক্ষার্থী, যিনি সুনামগঞ্জ শহরের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত। সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে তাদের পরিচয়ের পর ধীরে ধীরে ঘনিষ্ঠতা তৈরি হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সিলেটে-ভুয়া-সাংবাদিক-ও-বি/

অভিযোগ অনুযায়ী, পরে অভিযুক্ত ওই শিক্ষার্থীকে সুনামগঞ্জ পৌর শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার একটি আবাসিক হোটেলে নিয়ে গিয়ে নির্যাতন করে এবং ঘটনার ভিডিও ধারণ করে। এরপর ওই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে আরেকটি হোটেলেও নিয়ে গিয়ে পুনরায় নির্যাতন চালানো হয়। ঘটনার পর ভুক্তভোগী বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তারা সুনামগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শাহজালাল-মাজার-জিয়ারত-শে/

সুনামগঞ্জ সদর থানার ওসি জানান, অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করা হয়। এরপর অভিযুক্ত আত্মগোপনে চলে গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাবের সহযোগিতায় তাকে আটক করা হয়। এ সময় একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে বলে জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()