• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

গ্রাফিক্স ডিজাইনের কোর্স শেষ করে জাল নোট ব্যবসা, যুবক আটক

স্টাফ রিপোর্টার: / ৩০ Time View
Update : শুক্রবার, ১৩ মার্চ, ২০২৬
গ্রাফিক্স ডিজাইনের কোর্স শেষ করে জাল নোট ব্যবসা

গ্রাফিক্স ডিজাইন শিখে জাল নোট তৈরি ও বাজারে ব্যবহার করার অভিযোগে মো. ফারুক আহম্মেদ ভূঁইয়া (৩৭) নামক এক যুবককে  গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে ফেনীর সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  গ্রেপ্তারের পর তার কাছ থেকে ১ লাখ ২৫ হাজার টাকার জাল নোট ও তৈরি করার সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ফেনীর রানিরহাটে এক যুবক জাল টাকা দিয়ে কেনাকাটা করছেন, এমন অভিযোগে স্থানীয়রা ফারুককে আটক করেন। খবর পেয়ে পুলিশ তাঁকে থানায় নিয়ে আসে। ফেনী সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম শুক্রবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, ফারুক জেলার দাগনভুঞা উপজেলার মুন্সীরহাট বাজারের ‘পিক অ্যান্ড পে’ নামের একটি দোকানে বসে জাল নোট তৈরি করতেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে দাগনভুঞার রাজাপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে মোট ১ লাখ ২৫ হাজার ৩৬০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। এছাড়া কম্পিউটার, প্রিন্টার, পেনড্রাইভসহ জাল নোট তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ভাগ্য-বদলাতে-ইরাকে-গিয়েছ/

ফারুক ঢাকার একটি কলেজ থেকে মার্কেটিংয়ে স্নাতক সম্পন্ন করেন। চাকরি না পাওয়ায় গ্রাফিক্স ডিজাইনের কোর্স করেছেন এবং পরে প্রিন্টিংয়ের দোকানে কাজ শুরু করেন। কাজের ফাঁকে ইউটিউব ও ওয়েবসাইট থেকে জাল নোট তৈরির পদ্ধতি শিখে স্বল্প সময়ে এ কাজে জড়িয়ে পড়েন। ফেনী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গাজী মুহাম্মদ ফৌজুল আজীম বলেন, ‘ফারুকের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হবে।’ অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, ‘আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে ফারুক জাল নোট তৈরি করে মজুত রেখেছিলেন। ঈদের বাজারে জাল টাকার বিস্তার রোধে পুলিশ তৎপর রয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()