• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

খুলনার তেখাখাদায় বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার: / ৪০ Time View
Update : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬
খুলনার তেখাখাদায় বিএনপি ও জামায়াত সমর্থকদের সংঘর্ষ

খুলনার তেখাখাদা উপজেলা–তে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মধুপুর ইউনিয়ন এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছে স্থানীয় বাসিন্দা সুজন (২৫), এমরান শেখ (৬০), এরাদত মোল্যা, আনোয়ার মোল্যা, কমরুল শেখ (৩২), হুমায়ুন মোল্যা, সাদী শেখ, সাইফুল মোল্যা (৩০) এবং রাসেল মোল্যা।

স্থানীয় সূত্র এবং পুলিশ জানায়, খুলনা-৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল ও ১১ দলীয় জোট প্রার্থী মাওলানা সাখাওয়াত হোসেনকে কেন্দ্র করে আলোচনার এক পর্যায়ে দুই দলের নেতাকর্মীদের মধ্যে তর্ক শুরু হয়। দ্রুত তা সহিংসতা এবং সংঘর্ষে রূপ নেয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/নির্বাচনের-পরও-উত্তাপ-২০/

তেরখাদা থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, “পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আহতদের উন্নত চিকিৎসার জন্য খুলনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।” প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষ শুরু হওয়ার পর কিছু সময় পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে, তবে পুলিশ এবং স্থানীয় নেতাদের তৎপরতায় দ্রুত তা নিয়ন্ত্রণে আসে। আহত ব্যক্তিদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()