
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিয়ের-পরই-মৃত্যু-বর-কনেসহ/
গুলিবিদ্ধরা হলেন, বেড় কালোয়া গ্রামের আমজাদ শেখের ছেলে আজম শেখ (৫৪), একই এলাকার বাবু শেখের ছেলে রাব্বি (২২), মুক্তার শেখের ছেলে সারুখ (২০) এবং লিটন শেখের ছেলে জনি (২১)। তারা সবাই স্থানীয় রাশু মেম্বার গ্রুপের সমর্থক। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্রামের পুলিশ হত্যা মামলার আসামি ইয়ারুল ও রাশু মেম্বার গ্রুপের। তারই জেরে রোববার বিকেলে একটি চায়ের দোকানে কোমল পানীয় পান করাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় দুই গ্রুপের লোকজন। এক পযার্য়ে শুরু হয় গোলাগুলি। এতে চারজন গুলিবিদ্ধ হন। এছাড়া আহত হয়েছেন অন্তত দশজন। আহতদের প্রথমে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঈদের-আনন্দে-পূর্ণ-ষাটগম্/