• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

২৪ ঘণ্টায় হামে আরও ১০ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৭৩২

নিজস্ব প্রতিবেদক: / ৬৮ Time View
Update : শুক্রবার, ২৯ মে, ২০২৬

দেশজুড়ে উদ্বেগ বাড়িয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু, আর সন্দেহজনক উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছে আরও ৮ জন। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩২ জন শিশু।

শুক্রবার, স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগজনক তথ্য। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ নিয়ন্ত্রণে দ্রুত টিকাদান ও সচেতনতা বাড়ানো না গেলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৯ মে সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৫৭৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর উপসর্গ নিয়ে মারা গেছে ৪৮৫ জন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ছয়-নবজাতকের-মৃত্যুতে-৫-কর/

একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে ৮ হাজার ৯৪৩ জন শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে এসেছে ৬৮ হাজার ৫৭৯ জন। তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে সবচেয়ে ঝুঁকিতে রয়েছে ঢাকা বিভাগ। এ বিভাগে এখন পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫০ জনের এবং আক্রান্ত হয়েছে ৩৮ হাজার ৬২৩ জন।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঈদের-ছুটিতে-ফাঁকা-ঢাকায়-দ/

স্বাস্থ্য সংশ্লিষ্টরা বলছেন, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করা এবং জ্বর, র‍্যাশ বা হামের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। বিশেষ করে ঘনবসতিপূর্ণ এলাকায় সংক্রমণ রোধে বাড়তি সতর্কতা প্রয়োজন। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তর মাঠপর্যায়ে নজরদারি ও চিকিৎসা কার্যক্রম জোরদারের কথা জানিয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, দীর্ঘমেয়াদি নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর পদক্ষেপ হচ্ছে শতভাগ টিকাদান নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()