আজ ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস। আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেল-এর জন্মদিন উপলক্ষে প্রতি বছর বিশ্বব্যাপী দিবসটি পালন করা হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/স্বাস্থ্য-পরীক্ষার-জন্য/
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হচ্ছে। এ বছরের প্রতিপাদ্য— ‘আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ— জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন’।

দিবসটি উপলক্ষে সোসাইটি ফর নার্সেস সেফটি অ্যান্ড রাইটস বা এসএনএসআর বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা এবং আলোচনা সভার আয়োজন করেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এর সামনে থেকে র্যালি বের হওয়ার কথা রয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বাংলাদেশে-আরও-আসছে-নতুন-ব/
এছাড়া দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাব-এ অনুষ্ঠিত হবে আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাহানারা পারভীন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঈদুল-আজহা-সামনে-রেখে-দেশজ/
বাংলাদেশে ১৯৭৪ সাল থেকে নার্সেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ দিবসটি পালন করে আসছে। বর্তমানে সরকারি-বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানে দিবসটি ব্যাপকভাবে উদযাপন করা হচ্ছে।