শেষ ষোলোর টিকিট নিশ্চিত করতে ‘হারলেই বিদায়’ সমীকরণে মুখোমুখি হয়েছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধ শেষে কোনো দলই গোলের দেখা পায়নি।
আরও পড়ুন,
শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমে উঠলেও দুই দলের ফরোয়ার্ডরা সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে গোলশূন্য অবস্থাতেই বিরতিতে যায় উভয় দল।
প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে গোলের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল কানাডা। তবে দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার অব্রে মরিবার দুর্দান্ত গোললাইন ক্লিয়ারেন্সে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় উত্তর আমেরিকার দলটি।
আরও পড়ুন,
এর আগে দুই দলের একমাত্র দেখায় ২০০৭ সালে ডারবানে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল দক্ষিণ আফ্রিকা। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি নাকি কানাডার প্রতিশোধ—তা নির্ধারণ হবে দ্বিতীয়ার্ধের লড়াইয়ে।