• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে

নিজস্ব প্রতিবেদক: / ১৪৪ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

দেশে ব্যবসা শুরু করতে বর্তমানে গড়ে যেখানে প্রায় ৩৫৫ দিন সময় লাগে, সেখানে ভবিষ্যতে নতুন একটি প্রতিষ্ঠান মাত্র ১৪ দিনের মধ্যেই মেশিনপত্র আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খোলার পর্যায়ে পৌঁছাতে পারবে বলে জানিয়েছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। রোববার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে লাইসেন্স, ক্লিয়ারেন্স ও অনুমোদন প্রক্রিয়ায় বড় ধরনের সংস্কার আনা হচ্ছে।

মন্ত্রী জানান, বর্তমানে ব্যবসা শুরু করতে প্রায় এক বছর সময় লাগে। তবে নতুন পরিকল্পনা অনুযায়ী একটি কোম্পানি মাত্র ১৪ দিনের মধ্যে এলসি খোলার পর্যায়ে পৌঁছাতে পারবে। যদিও ফায়ার লাইসেন্সসহ কিছু সেবায় কারিগরি পরিদর্শনের প্রয়োজন থাকায় সেগুলোতে কিছুটা বেশি সময় লাগতে পারে। তিনি আরও বলেন, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে দেওয়া হবে। ভবিষ্যতে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনে না গিয়েই কেন্দ্রীয় অনলাইন পোর্টালে আবেদন ও ফি জমা দিয়ে ট্রেড লাইসেন্স ডাউনলোড করা যাবে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের হিসাবে স্বয়ংক্রিয়ভাবে ফি জমা হবে।

আরও পড়ুন, 

মন্ত্রী জানান, আরজেএসসি, শেয়ার হস্তান্তর এবং কোম্পানি অবসায়ন প্রক্রিয়াও ধাপে ধাপে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হচ্ছে। বাজেট প্রসঙ্গে তিনি বলেন, এটি স্থিতিশীলতা, বিনিয়োগ ও প্রবৃদ্ধিনির্ভর বাজেট। শিক্ষা খাতে মোট বাজেটের ১৩ দশমিক ১ শতাংশ এবং স্বাস্থ্য খাতে ৬ দশমিক ৭১ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে।

আরও পড়ুন, 

তিনি বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করতে উচ্চ প্রবৃদ্ধি ধরে রাখা প্রয়োজন। এজন্য বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন দক্ষতা উন্নয়ন এবং লজিস্টিক ব্যয় কমানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া জ্বালানি সংকটের কারণে প্রায় ৫ থেকে ৬ হাজার কোটি টাকার শিল্প বিনিয়োগ আটকে রয়েছে উল্লেখ করে তিনি এলএনজি সরবরাহ বাড়ানোর উদ্যোগের কথাও জানান। একই সঙ্গে চামড়া ও পাট খাতকে ভবিষ্যতের রপ্তানির অন্যতম সম্ভাবনাময় খাত হিসেবে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()