দেশে হামের প্রাদুর্ভাব মোকাবিলায় ১৮টি জেলার ৩০টি নির্বাচিত উপজেলায় বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় নবাবগঞ্জ এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন সরদার মো. সাখাওয়াত হোসেন।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়া হচ্ছে। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত জানিয়েছেন, যারা বর্তমানে হাম বা জ্বরে আক্রান্ত, তাদের আপাতত এই টিকা দেওয়া হবে না। তিনি বলেন, পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও জেলায় এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হামের বর্তমান পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতেই এই জরুরি উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/জাপানি-প্রতিনিধি-দলের-সঙ/
স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছে, নির্ধারিত কেন্দ্রে গিয়ে শিশুদের টিকাদান নিশ্চিত করতে। এদিকে বরগুনা সদরসহ কয়েকটি এলাকা উচ্চ ঝুঁকিতে থাকলেও মাদারীপুর, মুন্সীগঞ্জ ও ঢাকার কিছু এলাকা তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।