• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ফেব্রুয়ারিতে রমজান, চাঁদ দেখার প্রক্রিয়ার অপেক্ষায় মুসলিম বিশ্ব

নিজস্ব প্রতিবেদক / ৩০ Time View
Update : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
ফেব্রুয়ারিতে রমজান

পবিত্র মাহে রমজান ২০২৬-কে স্বাগত জানাতে আরব ও ইসলামি বিশ্বজুড়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ক্ষণগণনা। সম্ভাব্য রমজান শুরু হতে এখন ৫০ দিনেরও কম সময় বাকি থাকায় ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে ইতোমধ্যেই প্রস্তুতির আবহ তৈরি হয়েছে। গালফ নিউজের খবরে বলা হয়, বিশেষায়িত জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী, অধিকাংশ আরব দেশে ২০২৬ সালের ১৮ ফেব্রুয়ারি রমজানের প্রথম দিন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে চূড়ান্ত ঘোষণা নির্ভর করবে চাঁদ দেখার ঐতিহ্যগত প্রক্রিয়ার ওপর। আর এটি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করবে সংশ্লিষ্ট দেশের ধর্মীয় কর্তৃপক্ষ।

এই পবিত্র মাসটি প্রতিবছরই আত্মশুদ্ধি, ইবাদত-বন্দেগি এবং সামাজিক সংহতির এক বিশেষ সময় হিসেবে বিবেচিত হয়। রমজান মুসলিম সমাজের ব্যক্তিগত ও সামষ্টিক জীবনে গভীর আধ্যাত্মিক ও সামাজিক তাৎপর্য বহন করে এবং সম্মিলিত চেতনায় এক অনন্য উপস্থিতি নিয়ে ফিরে আসে। আরব রাষ্ট্রগুলো হিজরি মাসের সূচনা ঘোষণার ক্ষেত্রে নির্দিষ্ট ও সুসংহত পদ্ধতি অনুসরণ করে থাকে। সাধারণত শাবান মাসের ২৯ তারিখ সন্ধ্যায় ধর্মীয় কর্তৃপক্ষ ও জ্যোতির্বিদগণ পর্যবেক্ষণ কেন্দ্রের মাধ্যমে চাঁদ দেখা নিশ্চিত করেন। কোথাও চাঁদ দেখা না গেলে শাবান মাস ৩০ দিনে পূর্ণ করে তারপর রমজান শুরু হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঢাকায়-সচিবালয়-ও-প্রধান-উপ/

রমজান ২০২৬–এর আগমনকে ঘিরে মুসলিম বিশ্ব আবারও আত্মসংযম, সহমর্মিতা ও ইবাদতের বার্তা ছড়িয়ে দেয়ার অপেক্ষায় রয়েছে। ইতোমধ্যেই মধ্যপ্রাচ্যসহ বিশ্বের অন্যান্য দেশের মুসলিমরা রমজানকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে। মসজিদ, ধর্মীয় প্রতিষ্ঠান, পরিবার ও সামাজিক সংগঠনগুলোও আসন্ন পবিত্র মাসকে ঘিরে পরিকল্পনা ও আয়োজনের দিকে মনোযোগ দিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()