ঘোষিত সময়সূচি অনুযায়ী, প্রথম প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন মুফতি মো. মিযানুর রহমান। মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন ক্বারি ইসহাক। দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। এতে ইমাম থাকবেন মাওলানা ওয়ালীযূর রহমান খান এবং মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন মো. নাসির উল্লাহ।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/রামিসা-হত্যা-মামলায়-ফরেন/
তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মো. আব্দুল্লাহ। মুকাব্বির থাকবেন মো. রুহুল আমিন। চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হিসেবে থাকবেন মো. আব্দুল হাদী। পঞ্চম ও সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল ১০টা ৪৫ মিনিটে। এতে ইমামতি করবেন জুবাইর আহাম্মদ আল-আযহারী এবং মুকাব্বির থাকবেন মো. আমির হোসেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঈদের-আগে-আজ-শেষ-কর্মদিবস-স/
ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, নির্ধারিত কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মো. শহিদুল ইসলাম। এছাড়া বিকল্প মুকাব্বির হিসেবে প্রস্তুত থাকবেন মো. শামসুল হক।