পবিত্র হজ ১৪৪৭ হিজরি উপলক্ষে সৌদি আরবের বাদশাহ ও দুই পবিত্র মসজিদের খাদেম কিং সালমান বিন আবদুলআজিজ আল সৌদের বিশেষ আমন্ত্রণে হজ পালনে অংশ নিতে যাওয়া ৩০ জন বাংলাদেশি অতিথির সম্মানে বিদায় সংবর্ধনার আয়োজন করেছে ঢাকাস্থ সৌদি আরবের রয়্যাল এম্বাসি।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/দেশের-১০-অঞ্চলে-দমকা-হাওয়/
আজ রাজধানীতে অনুষ্ঠিত এ বিদায় অনুষ্ঠানে সৌদি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দূতাবাসের পলিটিক্যাল অ্যান্ড মিডিয়া অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক ইয়াসির শেশাহ। প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও বাংলাদেশসহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিদের বাদশাহর বিশেষ অতিথি হিসেবে হজ পালনের আমন্ত্রণ জানানো হয়েছে। সৌদি সরকারের এ উদ্যোগ পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও বাংলাদেশ-সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইরান-সংকটের-সামরিক-সমাধা/
অনুষ্ঠানে সৌদি দূতাবাসের উপ-রাষ্ট্রদূত অতিথিদের স্বাগত জানিয়ে বলেন, পবিত্র হজ পালনের জন্য বিশেষ অতিথিদের বিদায় জানাতে পেরে তারা আনন্দিত। তিনি বলেন, বাদশাহ সালমান বিন আবদুলআজিজ ও ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আগত হজযাত্রীদের নিরাপদ আগমন ও নির্বিঘ্নে হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে সৌদি আরব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি হজযাত্রীদের নিরাপদ সফর, সুস্বাস্থ্য এবং সুন্দরভাবে হজ পালনের জন্য বিশেষ দোয়া কামনা করেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/শপথের-সুযোগ-চেয়ে-আপিল-বিভ/
অনুষ্ঠান শেষে সৌদি বাদশাহর আমন্ত্রিত ৩০ জন বাংলাদেশি অতিথি শিগগিরই পবিত্র ভূমির উদ্দেশে রওনা হবেন। সেখানে তারা বিশ্বের লাখো মুসল্লির সঙ্গে পবিত্র হজে অংশ নেবেন।