এপ্রিলের তীব্র গরমে জনজীবন যখন বিপর্যস্ত, তখন শরীর সুস্থ রাখতে পর্যাপ্ত পানি ও সঠিক খাদ্যাভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, অতিরিক্ত ঘাম শরীর থেকে সোডিয়াম ও পটাশিয়ামের ভারসাম্য নষ্ট করে দেয়, যার ফলে ক্লান্তি, দুর্বলতা ও অস্বস্তি দেখা দিতে পারে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ইসিতে-আটকাল-মনিরার-মনোনয়/
শরীর হাইড্রেটেড রাখতে প্রাপ্তবয়স্ক নারীদের দিনে অন্তত ২.৫ থেকে ৩ লিটার এবং পুরুষদের ৩ থেকে ৩.৫ লিটার পানি পান করার পরামর্শ দেওয়া হচ্ছে। তবে কিডনি রোগীদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/২০০৯-এর-পর-জন্মদের-জন্য-আজ/
গরমে শরীর ঠান্ডা রাখতে মৌসুমি ফল বিশেষ ভূমিকা রাখে। কাঁচা আম, তরমুজ ও বাঙ্গি শরীরের পানিশূন্যতা দূর করে এবং প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে। বিশেষ করে তরমুজ শরীরকে দ্রুত হাইড্রেটেড রাখতে সাহায্য করে।