• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জাতীয় চিড়িয়াখানায় বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের শিক্ষা সফর অনুষ্ঠিত

মোশাররফ হোসাইন: / ২৮৫ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ১৭ নং ওয়ার্ড খিলক্ষেত থানার অন্তর্গত কুড়াতলী কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা। জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তি তথা ইসলামী শিক্ষার সমন্বয়ে গঠিত যুগোপযুগী ব্যতিক্রম ধর্মী একটি অনন্য ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সুপরিচিত। প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু.মঈন উদ্দিন সরকার মাদানী বলেন, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানটি অন্যদের তুলনায় একটু ব্যতিক্রমী। উচ্চ ক্যারিয়ার গড়তে আধুনিক সিলেবাসে পড়াশোনার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে।

বুয়েটের শিক্ষার্থী দ্বারা বিজ্ঞান ল্যাবের প্র্যাকটিক্যাল ক্লাস পরিচালিত হয়। এক্সট্রা কারিকুলামে আরবি ও ইংরেজি স্পোকেন ক্লাস নেওয়া হয়। ক্লাসের পড়া ক্লাসেই শেখানো হয় এবং প্রাইভেট পড়ানোর কোনই প্রয়োজন হয় না।পরিষ্কার পরিচ্ছন্ন ও মনোরম স্বাস্থ্যকর এবং শতভাগ প্রহার মুক্ত একটি শিক্ষা প্রতিষ্ঠান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আলিয়া মাদ্রাসার শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী শিক্ষা কার্যক্রম বা পাঠদান প্রদান করা হয়। এবং সাথে সংযুক্ত করা হয়েছে ইংলিশ ও আরবী ভার্শনে শিক্ষাদান পদ্ধতি। রয়েছে নুরানী, নাজেরা ও হিফজুল কোরআন বিভাগ।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/অনলাইন-ও-অফলাইন-মিলিয়ে-ক্/

প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মু.মঈন উদ্দিন সরকার মাদানীর দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যন্ত সুনামের সাথে প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ছাত্র ছাত্রীদের ক্লাসে পাঠদানের পাশাপাশি জ্ঞান-বিজ্ঞান ও প্রকৃতির নির্মল পরিবেশে শিক্ষা সফর সহ খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিযোগিতার আয়োজন করা হয়। আজ অত্যন্ত উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে ছাত্র ছাত্রী, শিক্ষক-শিক্ষয়ত্রী ও অভিভাবকদের নিয়ে জাতীয় চিড়িয়াখানায় এক ব্যতিক্রমী শিক্ষা সফর ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মিরপুরে-প্রাথমিক-শিক্ষা/বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের জাতীয় চিড়িয়াখানায় শিক্ষা সফরের (বিকেল বেলায়) সমাপ্তির পূর্ব মুহূর্তে “রাব্বি জিদনী ইলমা”ইসলামী সংগীত পরিবেশন করছেন 

অনুষ্ঠানটি কয়েকটি পর্বে ভাগ করা হয়। প্রথম পর্ব ছিল ইসলামী সংগীত আনুষ্ঠান এবং অভিভাবক ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষকরা জাতীয় চিড়িয়াখানায় সংরক্ষিত প্রত্যেকটি পশু পাখি ও বন্য প্রাণী দেখেন। এ সময় শিশুদের মাঝে এক অন্যরকম আনন্দ উৎসব পরিলক্ষিত হয়। মধ্যাহ্ন ভোজের পর বিকেল বেলায় “রব্বি জিদনী ইলমা”ইসলামী সংগীত পরিবেশনের মাধ্যমে বিএসটিএম প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মু. মঈন উদ্দিন সরকার মাদানী শিক্ষা সফরের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()