• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান সফল ভাবে অনুষ্ঠিত হলো

Reporter Name / ৩৯১ Time View
Update : শুক্রবার, ৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আফতাব নগর আইডিয়াল ওয়ার্ল্ড ডিলাইসিয়াস ফুড চাইনিজ রেস্টুরেন্ট ৩ মে ২০২৫ ইং রোজ শনিবার আন্তর্জাতিক মানবাধিকার বাস্তবায়ন ও প্রশিক্ষণ হিট ফাউন্ডেশনের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ২০২৫-২৬ দুই বছর মেয়াদের জন্য ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল আমিন চেয়ারম্যান এবং মোঃ মোশাররফ হোসাইন রাজু মহাসচিব নির্বাচিত হয়েছেন।সেই সাথে ৭ জন সদস্যদের কে নিয়ে উপদেষ্টা মণ্ডলী গঠন করা হয়।সংগঠনটির চেয়ারম্যান মোঃ নুরুল্লাহ আল আমিন এর সভাপতিত্বেসকাল ১১.৩০ মিনিটে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত ও জাতীয় সঙ্গীত এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার নির্বাহী সম্পাদক-মিয়াজী সেলিম আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা মন্ডলীর সদস্য ও দৈনিক গণজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর হোসাইন।

উদ্বোধনী বক্তব্যে সংগঠনের সকল মানবাধিকার কর্মী ও সমর্থক এবং অতিথিদের উদ্দেশ্যে মোঃ নুরুল্লাহ আল আমিন বলেন বর্তমানে আমাদের দেশ সহ সারা বিশ্বে ও আন্তর্জাতিক অঙ্গনে মানবাধিকার চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। এজন্য একজন মানবাধিকার কর্মী হিসেবে সবার আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। এরপর নিজের পরিবার,সমাজ,রাষ্ট্র তথা সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস ভাবে কাজ করতে হবে। আর এজন্য অবশ্যই আমাদের কে অনুসরণ ও অনুকরণ করতে হবে মহামানব মানবতার মুক্তির দূত মহানবী মুহাম্মদ সা: কে। আইয়ামে জাহেলিয়ার যুগে যখন জীবন্ত কন্যা সন্তানকে মাটি চাপা দিয়ে হত্যা করা হতো ও জলেস্থলে ঘোর অন্ধকার অমানিশায় মানবতা ও মানবাধিকার ধ্বংসের দ্বারপ্রান্তে চলে গিয়েছিল সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামীন প্রিয় নবী রাসুলে আকরাম সাঃ কে এই পৃথিবীতে প্রেরণ করেছেন। এবং তিনি একটি সুন্দর সমাজ বিনির্মাণের জন্য মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন এবং মানুষের অধিকার তথা মানবাধিকার প্রতিষ্ঠা করেছেন। প্রিয় নবীজি সকল উত্তম কল্যাণকর ভালো কাজের রোল মডেল। যদি আমরা তাঁকে অনুসরণ ও অনুকরণ করতে পারি তাহলেই আমরা আমাদের জীবনকে সাফল্য মন্ডিত করতে পারব। আমাদের মানবাধিকার সংগঠন এবং কর্মের উদ্দেশ্য ও স্লোগান একটাই আর সেটা হলো “স্রষ্টার সন্তুষ্টির উদ্দেশ্যে সৃষ্টির সেবা”।

এরপরে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সকল সদস্য বক্তব্য রাখেন। জোহরের নামাজ ও দুপুরের খাবার এর বিরতির পর দ্বিতীয় অধিবেশন শুরু হয়। শুরুতেই চেয়ারম্যান কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং সম্মানিত সকল উপদেষ্টা ও সদস্যদের কে পুষ্প মাল্য দিয়ে বরণ করে নেন মোঃ নুরুল্লাহ আল আমিন ও মহাসচিব মোঃ মোশাররফ হোসাইন রাজু।

৭১ সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্যরা হলেন যথাক্রমে মোঃ নুরুল্লাহ আল আমিন-চেয়ারম্যান,মোঃ আসাদ মজুমদার-ভাইস চেয়ারম্যান,ইঞ্জিনিয়ার জাহিদুর রহমান দিপু-ভাইস চেয়ারম্যান, মোঃ আজম আলী,ভাইস চেয়ারম্যান,প্রফেসর মোঃ মামুনুর রশিদ ভাইস চেয়ারম্যান, ইঞ্জিনিয়ার মোঃ ইকবাল হোসেন ভাইস-চেয়ারম্যান,আলহাজ্ব মোঃ জাহেদ আলী-ভাইস চেয়ারম্যান, আমিন মহিউদ্দিন, ভাইস-চেয়ারম্যান।

মহাসচিব যুগ্ম মহাসচিব ৬ জন। মোঃ মোশাররফ হোসাইন রাজু- মহাসচিব,মুহাম্মদ উল্লাহ মাহমুদ-যুগ্ম মহাসচিব,মোহাম্মদ বদিউজ্জামান মজুমদার, যুগ্ম মহাসচিব,মোঃ নজরুল ইসলাম-যুগ্ন মহাসচিব,মোঃ হাসিব মৃধা, যুগ্ম মহাসচিব,ইশতিয়াক মু. আল-আমিন-যুগ্ন মহাসচিব।

সাংগঠনিক সম্পাদক মোট ৮ জন মোঃ আনিসুর রহমান, কানিজ ফাতেমা আঁখি, মোঃ আমির আলী ফকির, মোঃ জাহিদ হাসান শোভন, মোঃ আল-আমিন,মোঃ ইব্রাহিম হুসাইন,ডাঃ মোঃ জুয়েল মাহমুদ এবং মোঃ জাহিদ মিয়া।

আইন বিষয়ক সম্পাদক মোট ৬ জন।অ্যাডভোকেট মোঃ কামাল হোসাইন, অ্যাডভোকেট সাইদুন্নাহার মুক্তি,অ্যাডভোকেট শামীম হাসান,মোঃ আমিনুল ইসলাম,মোঃ এনামুল হক এবং এডভোকেট মোঃ রুহুল ইসলাম।

অর্থ বিষয়ক সম্পাদক একজন মুহাম্মদ মেহেদী হাসান।নারী শিশু ও প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক মোছাম্মদ সানজিদা ইসলাম ছোঁয়া, মালা আক্তার। প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,মোঃ ইকবাল খান। শিক্ষা ও সহ শিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ শহিদুল ইসলাম। আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ৫ জন মোঃ সাইদুল হক,এমডি আহসান হাবিব রোমিও, নুরুল আমিন,মোঃ মাহমুদুল হাসান ও মোঃ সাইদুল ইসলাম।

স্বাস্থ্য বিষয়ক সম্পাদক তিনজন, ডাক্তার কাজী আলমগীর হোসাইন, ডাক্তার মুহাম্মদ সালাম ও ডাক্তার অঞ্জন কুমার বিশ্বাস। ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মোঃ জহির উদ্দিন ও মোহাম্মদ আবুল হোসেন খায়র। যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দুইজন ডাক্তার কাজী খালেদ বিন আলমগীর ও আব্দুল কাইয়ুম। দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক মোঃ ইসমাইল ও হোসাইন মোঃ ইত্তেজা হাসান। তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শেখ মুক্তাদির হোসেন। গণমাধ্যম বিষয়ক সম্পাদক ৪ জন

মোঃ জহিরুল ইসলাম বাপ্পি,মোঃ শরিফুল ইসলাম আকন্দ, মোঃ আকতার হোসেন ও মোঃ আমিরুল ইসলাম। সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোসাম্মৎ লিজা আক্তার ও এম এ খান মাসুম। বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল হাই ভূঁইয়া।

কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেন চেয়ারম্যান নুরুল্লাহ আল আমিন ও মহাসচিব মোশাররফ হোসাইন রাজু

বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ ইলিয়াস হোসেন মাঝে। মানবাধিকার বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান ও আব্দুল আলিম। আপ্যায়ন বিষয়ক সম্পাদক মরিয়ম আক্তার পায়েল ও মোহাম্মদ ফজলুল করিম। দপ্তর সম্পাদক মোঃ তরিকুল মাতুব্বর। নির্বাহী সদস্য যথাক্রমে এমএ খান মামুন, মোসাম্মৎ লাইলী আক্তার, মোঃ কামরুল ইসলাম,মোঃ আলম সরকার, শামসুল আল আমিন, মোঃ ডাক্তার শহিদুল ইসলাম,মোঃ আল আমিন সিকদার (সাঈদ) এবং সিরাজিয়া পারভেজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()