• ঢাকা, বাংলাদেশ সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

হবিগঞ্জে স্থানীয় এমপি’র অনুসারীদের সন্ত্রাসী হামলায় গৃহবধূ আহত: দৈনিক বাংলাদেশ যুগান্তর

Reporter Name / ৬০ Time View
Update : শনিবার, ৭ জুন, ২০২৫

৭ জুন ২০২৫,  হবিগঞ্জ প্রতিনিধি:

হবিগঞ্জ সদর উপজেলার অনন্তপুর এলাকায় এক গৃহবধূর ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া গেছে। জানা যায়, বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রাক্তন সংসদ সদস্য আবু জাহিরের ঘনিষ্ঠ সহযোগীদের নেতৃত্বে একদল সশস্ত্র ব্যক্তি ওই গৃহবধূর বাড়িতে হামলা চালায়। এই সন্ত্রাসী হামলার সময় পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় ভূমিকার জন্য জানা যায় যে স্থানীয় পুলিশ ও এই হামলায় জড়িত ছিল। হামলায় তিনি গুরুতর আহত হন।

ভুক্তভোগীর নাম তানিয়া ইয়াসমিন (৩৫), তিনি কানাডাপ্রবাসী মোঃ মজিবুর রহমান ভূঁইয়ার স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, হামলাকারীরা বাসায় ঢুকে তানিয়া ইয়াসমিনকে মারধর করে এবং তার স্বামীর আবু জাহিরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের জন্য চাপ সৃষ্টি করে। এসময় তারা তার কন্যা তাহসিনা রহমান ইলমাকে অপহরণের হুমকি দেয়।

স্থানীয়রা জানায়, আহত অবস্থায় তানিয়া ইয়াসমিনকে হবিগঞ্জ ফায়েজ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশুক আলীর সাথে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে স্থানীয়রা অভিযোগ করেন, পুলিশ প্রভাবশালী মহলের চাপে ও হামলায় নিজেদের সম্পৃক্ততা থাকায় নিরব ভূমিকা পালন করছে।

মজিবুর রহমান ভূঁইয়া বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি দাবি করেছেন, প্রাক্তন এমপি আবু জাহিরের সহযোগীরা প্রতিশোধপরায়ণ হয়ে তার পরিবারকে টার্গেট করছে এবং পুলিশও তাদের সহায়তা না করে আক্রমণকারীদের সাথে যোগ দিয়ে তাদের ওপর অমানবিক অত্যাচার চালিয়ে যাচ্ছে।

সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে শয্যাশায়ী মোঃ মজিবুর রহমান ভুঁইয়ার স্ত্রী তানিয়া ইয়াসমিন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()