• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৪১ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ঈদে ক্রিকেটারদের শুভেচ্ছা বার্তা

নিজস্ব প্রতিবেদক: / ৩৬ Time View
Update : শনিবার, ২১ মার্চ, ২০২৬
ঈদে ক্রিকেটারদের শুভেচ্ছা বার্তা

আজ পবিত্র ঈদুল ফিতর। দীর্ঘ একমাস রোজা পালন শেষে আজ ঈদের নামাজ আদায়ের মধ্য দিয়ে আনন্দ উচ্ছ্বাস প্রকাশ করছেন দেশের ধর্মপ্রাণ মানুষ। পবিত্র ঈদুল ফিতরের দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেনে দেশ সেরা সাবেক ওপেনার ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

নিজের ভেরিফায়েড ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার আপলোড করে তামিম লিখেন, ‘ঈদ মোবারক 🌙 এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। ‘দেশের সাবেক সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা তার ফেসবুক পেজে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘ঈদ মোবারক! এই ঈদে আসুক শান্তি, সুখ ও বরকত।’

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মোহাম্মদ-আমিরের-কড়া-জবাব/

জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টার পোস্ট করে লিখেন, ‘ঈদের খুশি ছড়িয়ে পড়ুক হৃদয় থেকে হৃদয়ে। ঈদ মোবারক!’ দেশের গতিময় পেসার তাসকিন আহমেদ সন্তানকে সঙ্গে নিয়ে বাবার সাথে ঈদের নামাজ শেষে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা।’

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/১৬-প্রার্থী-থেকে-হাবিবুল/

এক সময়ের বিশ্বসেরা অলরাউন্ডার ও বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান নিজের ফেসবুকে ঈদ মোবারক লেখা একটি ছবি পোস্ট করে লিখেন, ‘ঈদ মোবারক।’ যুক্তরাষ্ট্রে ছেলেকে সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেন সাকিব আল হাসান। তার সাথে দেখা করেন জাতীয় দলের সতীর্থ পেস বোলার আল-আমিন। ঈদের নামাজ শেষে সাকিবের সঙ্গে তোলা ছবি আপলোড করে আল-আমিন লেখেন, ‘ঈদ মোবারক! ✨🌙 এই পবিত্র দিনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর অগণিত আনন্দে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()