• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

অনুসন্ধানী সাংবাদিকতায় “বর্ষসেরা ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২৫ পেলেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও মিডিয়া ব্যক্তিত্ব মোঃ ইকবাল হোসেন।

Reporter Name / ৭৯ Time View
Update : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

      নিজস্ব প্রতিবেদক:

সৃজনশীলতায় ভিন্নতা এই স্লোগান কে ধারণ করে ভিন্নমাত্রা প্রকাশনী ইতোমধ্যে সাড়ে ৪০০ বই প্রকাশ করে লেখক ও পাঠকের মাঝে এক আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় ভিন্নমাত্রা প্রকাশনীর চেয়ারম্যান কবি মুহাম্মদ মাসুম বিল্লাহর সার্বিক ব্যবস্থাপনায় ও বিশিষ্ট কবি অধ্যাপিকা আঙ্গুরা খাতুন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় ২০২৫ সালে প্রকাশিত ৫০টি বইয়ের প্রকাশনা উৎসব ও বর্ষসেরা ভিন্ন মাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড ২০২৫ এবং লেখক সংবর্ধনা অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন – এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ভিসি ও ভিন্নমাত্রা লেখক ফোরাম এর উপদেষ্টা প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষাবিদ ও ভিন্নমাত্রা লেখক ফোরাম এর প্রধান পৃষ্ঠপোষক, অধ্যক্ষ মুহাম্মদ হেলাল উদ্দিন।

অনুষ্ঠানে প্রধান অতিথি এশিয়ান ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ভিসি এবং ভিন্নমাত্রা লেখক ফোরামের উপদেষ্টা ডঃ আবুল হাসান মোঃ সাদেক এবং সাবেক মন্ত্রী ও জাতীয় পোস্ট ক্লাবের আজীবন সদস্য ভিন্নমাত্রা লেখক ফোরামের চেয়ারম্যান এর নিকট হতে অনুসন্ধানী সাংবাদিকতায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বর্ষসেরা ভিন্নমাত্রা মিডিয়া অ্যাওয়ার্ড সম্মাননা পুরস্কার -২০২৫ গ্রহণ করেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক, মিডিয়া ব্যক্তিত্ব ও দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ ইকবাল হোসেন।

 

অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাবেক তথ্য ও সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ও ভিন্নমাত্রা লেখক ফোরামের কো- চেয়ারম্যান সৈয়দ দীদার বখ্ত। বিশেষ অতিথি ছিলেন – বিশিষ্ট সমাজসেবক ও ঢাকা স্পেশালাইজড হসপিটাল এর ব্যবস্থাপনা পরিচালক এস এম জাহাঙ্গীর হোসাইন, ফেইথ ওভারসিজ লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. আনিসুজ্জামান, রাজউক উত্তরা মডেল কলেজ এর ইংরেজি বিভাগের প্রফেসর মো. মাহবুবুর রহমান,

ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজ এর উপাধ্যক্ষ প্রফেসর মো. জাহিদুর রহমান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও কথাশিল্পী কবি ইমরোজ সোহেল, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব কথাশিল্পী গীতিকার ও কবি এটিএম ফারুক আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বাচিকশিল্পী কথাশিল্পী ও বাংলাদেশ বেতারের উপস্থাপক কবি নাজনীন তৌহিদ। অনুষ্ঠানে ১৭ জনকে বর্ষসেরা লেখক এওয়ার্ডে ভূষিত করা হয় এবং কবিতায় স্বর্ণপদক অর্জন করেন কবি বিধান চন্দ্র বিশ্বাস।

 

আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()