মুহাম্মদ রাজ(নওমুসলিম):
যার নাম উচ্চারণ করলেই বুক কেঁপে ওঠে, চোখ ঝাপসা হয়ে যায় অশ্রুতে।
তিনি ছিলেন এক যুগের প্রাণ, এক আলো ছড়ানো প্রদীপ, যিনি তাঁর প্রতিটি নিঃশ্বাস উৎসর্গ করেছিলেন দ্বীনের খেদমতে। অসুস্থ শরীর, কাঁপা হাত, কিন্তু হৃদয় ছিল পাহাড়ের মতো দৃঢ়। হুইলচেয়ারে বসেও তিনি ছিলেন এক উম্মাহর অভিভাবক, এক জাতির শিক্ষক। তাঁর দৃষ্টি ছিল দূরদর্শী, তাঁর কণ্ঠ ছিল বজ্রধ্বনি, তাঁর দোয়া ছিল রাতের অন্ধকারে কাঁপন ধরানো আহ্বান।
ক্ষমতার মসনদ, ধন-সম্পদের প্রলোভন কিংবা ভয়ঙ্কর হুমকি কোনো কিছুই তাঁর ঈমানকে নড়াতে পারেনি। তিনি ছিলেন আল্লাহর পথে আপোষহীনতার প্রতীক। অন্যায়ের সামনে তাঁর বুক ছিল এক ঢাল, সত্যের ময়দানে তিনি ছিলেন সিংহের মতো সাহসী।
আজ তাঁর চেহারা আমাদের মাঝে নেই। মনে হয়, আশ্রয়ের সেই বিশাল ছায়াটা হঠাৎ করেই সরে গেছে মাথার উপর থেকে। তিনি চলে যাওয়ার পর আমরা যেন এক অনাথ উম্মাহ হয়ে গেছি দুর্বল, দিশেহারা, ভেঙে পড়া। তাঁর বজ্রকণ্ঠের আওয়াজ না শোনার কষ্টে বুকটা প্রতিদিন হাহাকার করে। মনে হয়, আমাদের শক্তির দেয়াল ভেঙে গেছে, সাহসের উৎস নিঃশেষ হয়ে গেছে।
তবুও তাঁর রেখে যাওয়া শিক্ষা, তাঁর সংগ্রামের আগুন, তাঁর রাতের অশ্রুভেজা দোয়া এসবই ভেঙে পড়া বুককে আবারও দাঁড় করায়, দুর্বল হাতকে শক্ত করে। আমরা ভেঙে পড়লেও তাঁর আদর্শ আমাদের ভাঙতে দেয় না। তিনি চলে গেছেন, কিন্তু তাঁর শিক্ষা আমাদের মাঝে অমর, অক্ষয়, শাশ্বত।

ইতিহাস সাক্ষী হয়ে থাকবে, এই মাটিতে এমন একজন মানুষ ছিলেন, যিনি নিজেকে বিলিয়ে দিয়েছিলেন দ্বীনের জন্য, উম্মাহর জন্য, ইলমের এই কওমী ঘরানার জন্য।
তিনি ছিলেন আশ্রয়, তিনি ছিলেন সাহস, তিনি ছিলেন এক প্রজন্মের হৃদয়ের স্পন্দন। ইয়া রব, তাঁর রেখে যাওয়া আদর্শ আমাদের অন্তরে স্থায়ী করে দিন।
লেখক:নওমুসলিম মুহাম্মদ রাজ(মহাপরিচালক) হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ