• ঢাকা, বাংলাদেশ রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

জাসাস আহ্বায়ক চিত্র নায়ক হেলাল খানের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ইকবাল হোসেন: / ১৭৮ Time View
Update : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রনায় হেলাল খানের উদ্যোগে গুলশান নিকেতন ১ নাম্বার গেইট সংলগ্ন রয়েল গ্রান্ড ফুড প্লেস রেস্টুরেন্টে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা “জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশন” (Justice Aid Human Rights Foundation) এর মহাসচিব ও দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু। উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, হেলাল খানের ব্যক্তিগত সহকারী ও মানবাধিকারকর্মী মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ । আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মেগাস্টার চিত্র নায়ক উজ্জল, সংগীত শিল্পী রবি চৌধুরী,আলম আরা মিনু, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের নায়ক নায়িকা-কলাকুশলী শিল্পীবৃন্দ,উপস্থাপিকা ও সাংবাদিক ফারজানা ব্রাউনিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইফতারের পূর্ব মুহূর্তে চিত্র নায়ক হেলাল খান তার বক্তব্যে বলেন-স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও “মাদার অব ডেমোক্রেসি” গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের নিকট দোয়া চাই। যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের জনগণ তাদের মানবাধিকার, গনতান্ত্র ও ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে পতিত ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সরকারের নির্যাতন নিপীড়নে গুম খুনের শিকার হয়ে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। সেই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়ে জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় আপনাদের নিকট দোয়া চাই।

বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন যেন তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া ও মুনাজাত করেন মোঃ মোশাররফ হোসাইন রাজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()