শ্রমিকদের অভিযোগ, একটি পোশাক কারখানা থেকে ১৪৭ জন শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই তারা সড়কে নেমে আসেন।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/দৌলতদিয়া-ফেরিঘাটে-আবারও/
বিক্ষোভের কারণে রামপুরা এলাকার গুরুত্বপূর্ণ সড়কের একাংশে যান চলাচল ব্যাহত হয়। এতে অফিসগামী মানুষ ও সাধারণ যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়। এদিকে, ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি স্বাভাবিক করতে শ্রমিকদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে পুলিশ।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মিরপুরের-পূরবী-সুপার-মার/
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার জানিয়েছেন, শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। শ্রমিকদের দাবি ও প্রশাসনের পদক্ষেপের দিকে এখন নজর সংশ্লিষ্ট সবার।