বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক বিশিষ্ট সমাজসেবক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব চিত্রনায় হেলাল খানের উদ্যোগে গুলশান নিকেতন ১ নাম্বার গেইট সংলগ্ন রয়েল গ্রান্ড ফুড প্লেস রেস্টুরেন্টে বিশেষ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা "জাস্টিস এইড হিউম্যান রাইটস ফাউন্ডেশন" (Justice Aid Human Rights Foundation) এর মহাসচিব ও দৈনিক বাংলাদেশ যুগান্তর পত্রিকার সম্পাদক মোঃ মোশাররফ হোসাইন রাজু। উপস্থিত ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব জাকির হোসেন রোকন, হেলাল খানের ব্যক্তিগত সহকারী ও মানবাধিকারকর্মী মোঃ আনোয়ার হোসেন বাচ্চু, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের নেতৃবৃন্দ । আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও মেগাস্টার চিত্র নায়ক উজ্জল, সংগীত শিল্পী রবি চৌধুরী,আলম আরা মিনু, বাংলাদেশ চলচ্চিত্র অঙ্গনের নায়ক নায়িকা-কলাকুশলী শিল্পীবৃন্দ,উপস্থাপিকা ও সাংবাদিক ফারজানা ব্রাউনিয়া সহ গন্যমান্য ব্যক্তিবর্গ।
ইফতারের পূর্ব মুহূর্তে চিত্র নায়ক হেলাল খান তার বক্তব্যে বলেন-স্বাধীনতার ঘোষক মরহুম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও "মাদার অব ডেমোক্রেসি" গণতন্ত্রের মা, বিএনপির চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়ার জন্য আপনাদের নিকট দোয়া চাই। যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই-সংগ্রাম করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং দীর্ঘ ১৭ বছর বাংলাদেশের জনগণ তাদের মানবাধিকার, গনতান্ত্র ও ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়ে পতিত ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার সরকারের নির্যাতন নিপীড়নে গুম খুনের শিকার হয়ে অসংখ্য মায়ের বুক খালি হয়েছে। সেই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়ে জীবন দিয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় আপনাদের নিকট দোয়া চাই।
বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য সবাই দোয়া করবেন যেন তার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া ও মুনাজাত করেন মোঃ মোশাররফ হোসাইন রাজু।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.