• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

৭ জুনের বিসিবি নির্বাচন স্থগিত হচ্ছে না, স্পষ্ট বার্তা হাইকোর্টের

নিজস্ব প্রতিবেদক: / ৮৯ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

বাংলাদেশ ক্রিকেট বোর্ড – পরিচালনা কমিটির নির্বাচন স্থগিত চেয়ে করা বিচারাধীন রিটে সম্পূরক আবেদন নথিভুক্ত করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে একইসঙ্গে আদালত স্পষ্ট জানিয়েছেন, বিসিবির নির্বাচন প্রক্রিয়ায় তারা কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না। ফলে আগামী ৭ জুন নির্ধারিত বিসিবি নির্বাচন আয়োজনের ক্ষেত্রে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন বোর্ডের আইনজীবী। রোববার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায়-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। আর বিসিবির পক্ষে ছিলেন আইনজীবী মাহিম এম রহমান।পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলে মাহিম এম রহমান জানান, মোহাম্মদ মোশারফ নামে একজন ব্যক্তি গত মার্চে বিসিবির গঠনতন্ত্রের একটি ধারাকে চ্যালেঞ্জ করে রিট দায়ের করেন। ওই রিটের পরিপ্রেক্ষিতে আদালত রুল জারি করেছিলেন।

তিনি বলেন, বিচারাধীন ওই রিটে রোববার একটি সম্পূরক আবেদন দাখিল করে আগামী ৭ জুন অনুষ্ঠেয় বিসিবি নির্বাচন স্থগিতের আবেদন জানানো হয়। তবে শুনানি শেষে আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, এ আবেদনের মাধ্যমে বিসিবির নির্বাচন নিয়ে কোনো হস্তক্ষেপ করা হবে না। ফলে নির্ধারিত সময় অনুযায়ী আগামী ৭ জুন বিসিবির পরিচালনা কমিটির নির্বাচন অনুষ্ঠানে আর কোনো আইনি জটিলতা থাকছে না বলে ধারণা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()