মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের বিপক্ষে প্রথমবার দেশের মাটিতে টেস্ট ম্যাচ জিতে দারুণ সাফল্য অর্জন করেছে টাইগাররা। ১০৪ রানের এই জয়ে দুই ম্যাচ সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।
মঙ্গলবার অনুষ্ঠিত ম্যাচে পাকিস্তানকে ২৬৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান দল ১৬৩ রানে অলআউট হয়ে যায়। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণ এবং নাহিদ রানার দুর্দান্ত স্পেল ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/তামিমের-নেতৃত্বে-বেতন-কা/
এর আগে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি টেস্ট জয় এসেছিল তাদেরই দেশে। তবে এবার দেশের মাটিতে প্রথম জয় তুলে নিয়ে নতুন ইতিহাস লিখল বাংলাদেশ।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিশ্বকাপ-শেষে-ফুটবলকে-বি/
ম্যাচ শেষে দলকে অভিনন্দন জানান রাজনৈতিক ও ক্রীড়া অঙ্গনের বিভিন্ন ব্যক্তিত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ দলের এই অর্জনকে দেশের ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন। আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। সেখানে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বাংলাদেশ।