দেশে নতুন প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়ায় সিটি করপোরেশন এবং আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকর)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মাইলস্টোন-স্কুল-বিমান-দু/
অনুমোদিত নতুন প্রশাসনিক কাঠামোর আওতায় বগুড়া সিটি করপোরেশন গঠন করা হয়েছে। পাশাপাশি পাঁচটি নতুন উপজেলা গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন উপজেলাগুলো হলো—বগুড়ার মোকামতলা, কক্সবাজারের মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সান্তাহারে-বিএনপি-নেতাকে/
বৈঠকে স্থানীয় সরকার বিভাগ এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করে। পরে তা অনুমোদন দেওয়া হয়। সরকারি সূত্র বলছে, জনসংখ্যা বৃদ্ধি, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যেই এই পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং সেবাদান প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।