• ঢাকা, বাংলাদেশ সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বগুড়া সিটি করপোরেশনসহ ৫ নতুন উপজেলা গঠনের অনুমোদন

নিজস্ব প্রতিবেদক: / ৬৭ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

দেশে নতুন প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ হিসেবে বগুড়ায় সিটি করপোরেশন এবং আরও পাঁচটি নতুন উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকর)-এর ১২০তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/মাইলস্টোন-স্কুল-বিমান-দু/

অনুমোদিত নতুন প্রশাসনিক কাঠামোর আওতায় বগুড়া সিটি করপোরেশন গঠন করা হয়েছে। পাশাপাশি পাঁচটি নতুন উপজেলা গঠনেরও সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন উপজেলাগুলো হলো—বগুড়ার মোকামতলা, কক্সবাজারের মাতামুহুরী, ঠাকুরগাঁওয়ের রুহিয়া ও ভুল্লী এবং লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/সান্তাহারে-বিএনপি-নেতাকে/

বৈঠকে স্থানীয় সরকার বিভাগ এসব নতুন প্রশাসনিক ইউনিট গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করে। পরে তা অনুমোদন দেওয়া হয়। সরকারি সূত্র বলছে, জনসংখ্যা বৃদ্ধি, প্রশাসনিক সেবা সহজীকরণ এবং স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যেই এই পুনর্বিন্যাস করা হয়েছে। নতুন সিদ্ধান্তের ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে এবং সেবাদান প্রক্রিয়া সহজ হবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()