• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

ঢাকা-১৫: সকাল ১০টা পর্যন্ত ভোটের হার ১০%

স্টাফ রিপোর্টার: / ১১৭ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
ঢাকা-১৫: সকাল ১০টা পর্যন্ত ভোটের হার ১০%

ঢাকা-১৫ আসনের ১২৭টি ভোটকেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ১০ শতাংশ ভোট কাস্ট হয়েছে। আসনটিতে মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ২৯৩ জন। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-১৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক এই তথ্য জানান। ঢাকা-১৫ আসনে ভোটারদের মধ্যে এক লাখ ৭৩ হাজার ৫৫১ জন পুরুষ, এক লাখ ৭০ হাজার ৭৩৮ নারী।

ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আট প্রার্থী। আসনটিতে প্রধান প্রতিদ্বন্দ্বি জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুর রহমান ও বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল হক, কাস্তে প্রতিকের আহাম্মদ সাজেদুল হকসহ আরও চারজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

‎ঢাকা-১৫ আসনের মিরপুর-১০ নম্বর এলাকায় আদর্শ উচ্চ বিদ্যালয়ে স্থাপিত ১০টি কেন্দ্রে সকাল ১০টা পর্যন্ত ২ হাজার ৯৭৫টি ভোট পড়েছে। এই ১০ কেন্দ্রে মোট ভোটার ২৪ হাজার ৩৭৭ জন। সকাল ১১টার দিকে ঢাকা-১৫ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ওমর ফারুক এ তথ্য জানান। ‎তিনি জানান, সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে বিদ্যালয়টির ১০টি কেন্দ্রে ভোটাররা লাইন ধরে ভোট দিতে থাকেন। ১০টা পর্যন্ত এখানে মোট ১২ শতাংশ ভোট পড়েছে।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/ঢাকায়-৩৭-ঝুঁকিপূর্ণ-ভোট/

এ ছাড়া তাকওয়া ইন্টারন্যাশনাল স্কুলের ৫৬ নম্বর কেন্দ্রে ২ হাজার ২০৭ ভোটারের মধ্যে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ১০ দশমিক ৫১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা নাহিদ হোসাইন। কেন্দ্রে শুধু ধানের শীষ, দাঁড়িপাল্লা ও প্রজাপতির এজেন্ট রয়েছেন। এ ছাড়া ৫৭ নম্বর কেন্দ্রে সকাল ৯টা ১০ মিনিট পর্যন্ত ৯ দশমিক ৭৬ শতাংশ ভোট কাস্ট হয়েছে। ২২১৩ ভোটের মধ্যে ২১৬ ভোটার ভোট দিয়েছেন বলে জানিয়েছেন জানিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা আব্বাস আলী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()