• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

বরিশাল-৩: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোটের মই মার্কার প্রার্থী আজমুল হাসান জিহাদের জনতার ইশতেহার ঘোষণা

স্টাফ রিপোর্টার: / ১৫৪ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
বরিশাল-৩: গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোটের মই মার্কার প্রার্থী আজমুল হাসান জিহাদের জনতার ইশতেহার ঘোষণা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোট মনোনীত বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনের মই মার্কার প্রার্থী মো. আজমুল হাসান জিহাদের জনতার ইশতেহার ঘোষণা করা হয়েছে। বাবুগঞ্জ প্রেসক্লাবে জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে মই মার্কার প্রার্থী মো. আজমুল হাসান জিহাদ বলেন, লাখো শহিদের রক্তে ভেজা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে আমাদের গর্ব ও ঐতিহ্যের এক লীলাভূমি এই মুলাদী ও বাবুগঞ্জ উপজেলা। ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের অমর সংগীত ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের সুরস্রষ্টা আলতাফ মাহমুদ এই মাটির সন্তান। এই দেশ যাদের বুকের তাজা রক্ত এবং অসীম ত্যাগে সৃষ্টি হয়েছে, আমি শুরুতেই সেই সব বীর শহিদ ও জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

দেশমাতৃকার বীরশ্রেষ্ঠ শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের বাড়ি বাবুগঞ্জের মাটিতেই  তাঁর বীরত্ব ও মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আমি স্বপ্ন দেখি একটি জাগ্রত বাংলাদেশের। স্বপ্ন দেখি জাগ্রত মুলাদী ও বাবুগঞ্জের। আমি আমার স্বপ্নের বাস্তবায়ন চাই এই জনপদের তরুণদের স্বপ্নের জাগরণের মধ্য দিয়ে। আমার স্বপ্ন ও চাওয়া—মুলাদী ও বাবুগঞ্জের সবগুলো ইউনিয়নে লোকাল বাসে চড়ে কম খরচে ভ্রমণ করতে চাই। যেন গাড়ি নিয়ে আত্মীয়-স্বজনদের বাড়িতে, প্রতিটি ওয়ার্ডে, গ্রামে, পাড়া-মহল্লায় বেড়াতে যাওয়া যায়। বিশেষ করে আমার মৃত্যুর পরে আমার লাশবাহী গাড়িটি যেন আমার বাড়িতে পৌঁছাতে পারে।

পথে কোথাও যেন নামতে না হয়—এমন রাস্তা ও ব্রিজ চাই। তিনি আরও বলেন, বিশেষ করে সফিপুর ব্রিজ, রামচর–বোয়ালিয়া–নাজিরপুর সংযুক্ত ব্রিজ, সেলিমপুর–সাহেবরামপুর সংযুক্ত ব্রিজ, লক্ষ্মীরহাট ব্রিজ, পাইতিখোলা ব্রিজ ও হোসনাবাদ ব্রিজ নির্মাণের মধ্য দিয়ে পুরো এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে চাই। এছাড়াও নদীবিধৌত মুলাদী ও বাবুগঞ্জের ভেতর দিয়ে বয়ে যাওয়া সবগুলো নদীর ভাঙন স্পট চিহ্নিত করে বাঁধের ব্যবস্থা করতে চাই এবং নদীকেন্দ্রিক পাড় অঞ্চলগুলোকে বিনোদনের প্রধানতম কেন্দ্রস্থল করতে চাই। মই মার্কার প্রার্থী মো. আজমুল হাসান জিহাদ বলেন, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় দুটি হাইটেক পার্ক এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস সংযোগ ও গতিশীল ইন্টারনেট ব্যবস্থা চাই। যাতে করে মেধাবী তরুণরা বিশ্বের সম্ভাবনা হিসেবে নিজেদের প্রস্তুত করতে পারে।
পাশাপাশি সমৃদ্ধ অনলাইন লাইব্রেরি এবং প্রতিটি ইউনিয়নে একটি করে সমৃদ্ধ লাইব্রেরি ও প্রতিটি ওয়ার্ডে একটি শাখা লাইব্রেরি করতে চাই । যেখানে অত্র এলাকার মুক্তিযোদ্ধাদের ছবিসহ তালিকা এবং লোকজ ইতিহাস ও ঐতিহ্য সংরক্ষিত থাকবে। দুই উপজেলায় দুটি অর্থনৈতিক অঞ্চল করতে চাই, যাতে কাজের জন্য শহরে যেতে না হয় এবং বেকারত্ব থেকে মুক্তি মেলে ।কৃষিপণ্য সংরক্ষণের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে শস্য সংরক্ষণশালা ও কৃষি সেন্টার করতে চাই। যাতে কৃষক তার সুবিধামতো সময়ে উপযুক্ত মূল্যে উৎপাদিত পণ্য বিক্রি করতে পারেন এবং যথাযথ প্রশিক্ষণ ও পরামর্শ নিতে পারেন।

নকলমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ঘুষমুক্ত অফিস এবং দুর্নীতি ও মাদকমুক্ত দেশ চাই। যারা খাদ্যে ভেজাল মেশায় এবং মজুত ও চোরাচালান করে বাজারমূল্য বাড়ায়, তাদের ফাঁসির আইন চাই।স্মার্ট ভূমি ব্যবস্থা চাই, যাতে আইল ঠেলা-ঠেলি স্থায়ীভাবে বন্ধ হয়। প্রবাসী ভাষা শিক্ষাসহ টেকনিক্যাল কাজের প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই। এই প্রতিষ্ঠান প্রবাসে যাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া ফ্রিতে করে দেবে, যাতে দালালদের ঠকবাজি বন্ধ হয়।

এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবসম্পদ হিসেবে পাঠানোর ব্যবস্থা করতে চাই। যেহেতু তারা আরবি ভাষা জানে, সুতরাং অন্যদের তুলনায় তাদের জন্য ভালো চাকরি পাওয়ার সুযোগ আছে। সেটিকে দেশের স্বার্থে কাজে লাগাতে চাই।

প্রতিটি ওয়ার্ডে একটি কমিউনিটি ক্লিনিক, প্রতিটি ইউনিয়নে ১০০ শয্যার এবং প্রতিটি উপজেলায় কমপক্ষে ৫০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল ও প্রতিটি ইউনিয়নে একটি করে ভ্রাম্যমাণ হাসপাতাল গড়তে চাই। যেখানে সর্বক্ষণ অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্সসহ চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত থাকবে এবং কল করার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ হাসপাতাল বাড়িতে পৌঁছে যাবে।

স্মার্ট অনলাইন ব্যবস্থা চাই, যেন সব সরকারি ও অফিসিয়াল কার্যক্রম ঘরে বসেই করা যায়। গদবাঁধা মুখস্থ বিদ্যার সার্টিফিকেট নয়, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চাই, যাতে পড়াশোনার পাশাপাশি উপার্জন করার সক্ষমতা তৈরি হয়।

শুধু সরকারি চাকরির পেছনে না থেকে শিক্ষিত তরুণ-

তরুণীদের বিনাসুদে ঋণ দিয়ে উদ্যোক্তা তৈরি করতে চাই। বিশেষ করে নারীদের ঘরে বসে হস্ত ও ক্ষুদ্র শিল্পের প্রশিক্ষণসহ বিনাসুদে ঋণ দিয়ে নানান প্রচার-প্রচারণার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার জন্য সামাজিকভাবে আগ্রহ তৈরি করতে চাই, যাতে করে প্রতিটি পরিবার হয় একটি প্রতিষ্ঠান।

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বরিশালে-পৃথক-দুই-রাজনৈতি/

প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ করতে চাই, যাতে নিজ গ্রাম থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়। প্রতিটি ইউনিয়নে একটি করে ঈদগাহ মাঠ করতে চাই, যেখানে সারা বছর খেলাধুলা ও শরীরচর্চা করা যাবে এবং ঈদের সময় সমগ্র ইউনিয়নবাসী কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বড় জামাতে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করবে। এতে করে মানুষের মধ্যে আন্তরিকতা শতভাগ বৃদ্ধি পাবে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে সবার জন্য একটি করে সরকারি কবরস্থান ও শ্মশানঘাট করতে চাই।

জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোটের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সিপিবির বরিশাল জেলার সভাপতি অধ্যাপক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনতার ইশতেহার গ্রহণ করে বরিশাল-৩ আসনের সর্বস্তরের ভোটারদের মই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()