
নকলমুক্ত শিক্ষা প্রতিষ্ঠান, ঘুষমুক্ত অফিস এবং দুর্নীতি ও মাদকমুক্ত দেশ চাই। যারা খাদ্যে ভেজাল মেশায় এবং মজুত ও চোরাচালান করে বাজারমূল্য বাড়ায়, তাদের ফাঁসির আইন চাই।স্মার্ট ভূমি ব্যবস্থা চাই, যাতে আইল ঠেলা-ঠেলি স্থায়ীভাবে বন্ধ হয়। প্রবাসী ভাষা শিক্ষাসহ টেকনিক্যাল কাজের প্রশিক্ষণ কেন্দ্র করতে চাই। এই প্রতিষ্ঠান প্রবাসে যাওয়ার সম্পূর্ণ প্রক্রিয়া ফ্রিতে করে দেবে, যাতে দালালদের ঠকবাজি বন্ধ হয়।
এছাড়াও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মানবসম্পদ হিসেবে পাঠানোর ব্যবস্থা করতে চাই। যেহেতু তারা আরবি ভাষা জানে, সুতরাং অন্যদের তুলনায় তাদের জন্য ভালো চাকরি পাওয়ার সুযোগ আছে। সেটিকে দেশের স্বার্থে কাজে লাগাতে চাই।
প্রতিটি ওয়ার্ডে একটি কমিউনিটি ক্লিনিক, প্রতিটি ইউনিয়নে ১০০ শয্যার এবং প্রতিটি উপজেলায় কমপক্ষে ৫০০ শয্যার একটি আধুনিক হাসপাতাল ও প্রতিটি ইউনিয়নে একটি করে ভ্রাম্যমাণ হাসপাতাল গড়তে চাই। যেখানে সর্বক্ষণ অ্যাম্বুলেন্স, ডাক্তার, নার্সসহ চিকিৎসা সরঞ্জাম প্রস্তুত থাকবে এবং কল করার সঙ্গে সঙ্গে ভ্রাম্যমাণ হাসপাতাল বাড়িতে পৌঁছে যাবে।
স্মার্ট অনলাইন ব্যবস্থা চাই, যেন সব সরকারি ও অফিসিয়াল কার্যক্রম ঘরে বসেই করা যায়। গদবাঁধা মুখস্থ বিদ্যার সার্টিফিকেট নয়, কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চাই, যাতে পড়াশোনার পাশাপাশি উপার্জন করার সক্ষমতা তৈরি হয়।
শুধু সরকারি চাকরির পেছনে না থেকে শিক্ষিত তরুণ-
তরুণীদের বিনাসুদে ঋণ দিয়ে উদ্যোক্তা তৈরি করতে চাই। বিশেষ করে নারীদের ঘরে বসে হস্ত ও ক্ষুদ্র শিল্পের প্রশিক্ষণসহ বিনাসুদে ঋণ দিয়ে নানান প্রচার-প্রচারণার মাধ্যমে উদ্যোক্তা হওয়ার জন্য সামাজিকভাবে আগ্রহ তৈরি করতে চাই, যাতে করে প্রতিটি পরিবার হয় একটি প্রতিষ্ঠান।
আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বরিশালে-পৃথক-দুই-রাজনৈতি/
প্রতিটি ইউনিয়নে একটি করে কলেজ করতে চাই, যাতে নিজ গ্রাম থেকেই উচ্চশিক্ষা গ্রহণ করা সম্ভব হয়। প্রতিটি ইউনিয়নে একটি করে ঈদগাহ মাঠ করতে চাই, যেখানে সারা বছর খেলাধুলা ও শরীরচর্চা করা যাবে এবং ঈদের সময় সমগ্র ইউনিয়নবাসী কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে বড় জামাতে ঈদের নামাজ আদায় করে শুভেচ্ছা বিনিময় করবে। এতে করে মানুষের মধ্যে আন্তরিকতা শতভাগ বৃদ্ধি পাবে। এছাড়াও প্রতিটি ইউনিয়নে সবার জন্য একটি করে সরকারি কবরস্থান ও শ্মশানঘাট করতে চাই।
জনতার ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জোটের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ও বাসদের সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, সিপিবির বরিশাল জেলার সভাপতি অধ্যাপক মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতারা আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনতার ইশতেহার গ্রহণ করে বরিশাল-৩ আসনের সর্বস্তরের ভোটারদের মই মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।
সম্পাদক : মোঃ মোশাররফ হোসাইন রাজু
প্রকাশক : হারুন অর রশিদ হিরো
মোবাইল: 01711-484208, 01726-702787 ইমেইল: dailybangladeshjuantor@gmail.com
Copyright © 2026 দৈনিক বাংলাদেশ যুগান্তর. All rights reserved.