• ঢাকা, বাংলাদেশ শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
Headline
কক্সবাজার-মিয়ানমার সীমান্তে ৪.৪ মাত্রার ভূমিকম্প ব্যবসা শুরু হবে ১৪ দিনে, ট্রেড লাইসেন্স পুরোপুরি অনলাইনে শেষ ষোলোর লড়াইয়ে বিরতিতে গোলশূন্য কানাডা-দক্ষিণ আফ্রিকা লোডশেডিংয়ে উত্তাল দেশ মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে এমবিএস–ম্যাক্রোঁর ফোনালাপ বিএনপি চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান পদবঞ্চিত নেতারা ইউরোপজুড়ে দাবদাহে ১,৩০০-এর বেশি অতিরিক্ত মৃত্যু কেরানীগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ:মামলা প্রত্যাহারের চাপ ও প্রাণনাশের হুমকির অভিযোগ বর্ষসেরা মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “নজরুল স্মৃতি পদক-২০২৬” সম্মানা পুরস্কার পেলো বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি মাদ্রাসা সাইবার সুরক্ষা আইনের ২০ ধারা বাতিলের বিল সংসদে

সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনাদের অভিনন্দন জানালেন মুহাম্মদ ইউনূস

খেলা ডেস্ক: / ১১৪ Time View
Update : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
সাফ নারী ফুটসালে চ্যাম্পিয়ন বাংলাদেশ, সাবিনাদের অভিনন্দন জানালেন মুহাম্মদ ইউনূস

প্রথমবারের মতো আয়োজিত নারী সাফ ফুটসাল চ্যাম্পিয়শিপে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। অপরাজিত থেকে শিরোপা জেতা সাবিনা খাতুনদের অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

শিরোপা জেতা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের জানিয়ে ইউনূস বলেছেন, ‘সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে শিরোপা অর্জন দেশের ক্রীড়াঙ্গনের জন্য গৌরবের।’

আরও পড়ুন, https://bangladeshjugantor.com/বিশ্বকাপে-গ্রুপ-বদলের-পথ/

প্রথম সাফ নারী ফুটসালে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ ব্যাঙ্ককে মালদ্বীপকে গোলবন্যায় ভাসিয়েছে বাংলাদেশ। ফাইনালে ১৮-২ গোলে উড়িয়ে দিয়েছেন সাবিনা-লিপি আক্তাররা। সাবিনাদের এই সাফল্য দেশের ভবিষ্যৎ প্রজন্মকে উজ্জীবিত করবে বলে মনে করেন ইউনূস। তিনি বলেছেন, ‘এই সাফল্য বাংলাদেশের নারী ক্রীড়াবিদদের অদম্য মনোবল, পরিশ্রম ও সক্ষমতার উজ্জ্বল প্রমাণ। এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো উৎসাহিত করবে এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

আজকের দিন-তারিখ

  • ()
  • ()